ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

ঢাকায় অনুষ্ঠাতব্য দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলনে অংশ নিচ্ছে মালদ্বীপ

আবু জাহের (মালদ্বীপ):

দক্ষিণ এশীয় অঞ্চলে উচ্চশিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠাতব্য তিনদিনব্যাপী আঞ্চলিক উচ্চশিক্ষা সম্মেলনে অংশ নিচ্ছে মালদ্বীপ। দেশটির উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী ফাতিমাথ মোহাম্মদের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এই সম্মেলনে যোগ দেবে। এ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে শিক্ষা সহযোগিতা, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং আস্থা বৃদ্ধির সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

সম্মেলনে অংশগ্রহণ উপলক্ষে বাংলাদেশ সফরের প্রাক্কালে মালদ্বীপের প্রতিনিধিদল দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মোহাম্মদ নজমুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুই দেশের শিক্ষা ও উচ্চশিক্ষা সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বৈঠকে হাইকমিশনার ড. মোহাম্মদ নজমুল ইসলাম শিক্ষা কূটনীতিকে বাংলাদেশ-মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে উল্লেখ করেন। তিনি মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে বিদ্যমান উচ্চশিক্ষা ও বিভিন্ন বৃত্তি সুবিধার কথা তুলে ধরেন। একই সঙ্গে তিনি জানান, মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ সরকার প্রদত্ত সাতটি সরকারি চিকিৎসা বৃত্তি এখনো পুরোপুরি কাজে লাগানো হচ্ছে না।

প্রতুত্তরে প্রতিমন্ত্রী ফাতিমাথ মোহাম্মদ বলেন, বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক সম্পন্ন করা মালদ্বীপের চিকিৎসকরা নিজ দেশে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। এতে বাংলাদেশের শিক্ষাব্যবস্থার সুনাম আরও বৃদ্ধি পেয়েছে। তিনি বাংলাদেশে উচ্চশিক্ষা সংক্রান্ত তথ্য আরও বিস্তৃতভাবে প্রচারের ওপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয়ের প্রস্তাব দেন।

তিনি আরও জানান, চলতি বছরের সেপ্টেম্বর মাসে মালদ্বীপে উচ্চশিক্ষার গুণগত মান বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে। ওই সম্মেলনে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করেন বলেও তিনি উল্লেখ করেন।

বৈঠক শেষে মালদ্বীপের প্রতিনিধিদলকে বাংলাদেশ সফরের শুভেচ্ছা জানানো হয় এবং সফরকালীন সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। একই সঙ্গে বাংলাদেশের সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের কর্তৃপক্ষ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ আয়োজনের আগ্রহও প্রকাশ করা হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

error:

ঢাকায় অনুষ্ঠাতব্য দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলনে অংশ নিচ্ছে মালদ্বীপ

আপডেট সময় ১২:৩৮:৩০ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬