
মালদ্বীপ প্রতিনিধি, আবু জাহের পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মদিনার জামাত, মালদ্বীপ শাখার উদ্যোগে ওয়াজ, দোয়া মাহফিল ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মালদ্বীপের রাজধানী মালের সি বিল্ডিং অডিটোরিয়ামে আয়োজিত এ মাহফিলে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি, আলেম-ওলামা, ব্যবসায়ী, প্রবাসী নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সম্পূর্ণ অরাজনৈতিক ও দ্বীনি-আধ্যাত্মিক সংগঠন হিসেবে মদিনার জামাত, মালদ্বীপ শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী রাজনীতিবিদ, আলেম-ওলামা, ব্যবসায়ী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মদিনার জামাত মালদ্বীপ শাখার আহ্বায়ক মো. আল আমিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, মুফাসসিরে কুরআন এবং বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড ও দেশ টিভির ইসলামিক আলোচক আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ মহসিন কবীর ইউছুফী, পীর সাহেব মদিনার জামাত কদমতলী শাহী দরবার শরীফ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মো. নেহের মিয়া রানা, সহসভাপতি মোহাম্মদ ফারুক হোসেন, সহসভাপতি মো. মুক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম, সহসাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, ব্যবসায়ী মো. ফারুক মিয়া, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখার সভাপতি মো. আলমগীর সিকদারসহ অনেকে।
মালদ্বীপস্থ ঢাকা ট্রেডার্সের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত মাহফিলে প্রতিষ্ঠানটির পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী বাবুল হোসেনের সমন্বয়ে আরও উপস্থিত ছিলেন মালদ্বীপ যুবদলের সভাপতি পদপ্রার্থী মো. আরিফুর ইসলাম, স্বেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার আহ্বায়ক মো. মাসুদ মুন্না এবং প্রবাসী ব্যবসায়ী মো. আবু আহমেদ সেলিম মিয়া।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. নুরুন্নবী মানিক, ব্যবসায়ী মো. হারুন মিয়া, মো. মাহফুজুর রহমান, মো. রমো মিয়া, মো. জানে আলম সুন্নী ও মো. হাফিজুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীরা।
মাহফিলে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করেন হযরত মাওলানা মো. মাসুম বিল্লাহ, হযরত মাওলানা মো. নজরুল ইসলাম, হযরত মাওলানা হাফেজ মো. ইসরাফিল হোসেন, হযরত মাওলানা মো. আ. হান্নান, হযরত মাওলানা হাফেজ মো. রিফাতুল ইসলাম, মদিনার জামাত মালদ্বীপের খাদেম মো. ইসমাইল হোসেন ও মো. নুরুল আমিন সুন্নী।
আলোচনায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, মানবিক মূল্যবোধ ও ইসলামের শান্তির বার্তা তুলে ধরা হয়। বক্তারা প্রবাসী জীবনে ধর্মীয় মূল্যবোধ চর্চা, পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও মানবিক দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের বিশেষ পর্বে মালদ্বীপে বসবাসরত বিশিষ্ট ব্যবসায়ী ও প্রবাসীদের সম্মাননা প্রদান করা হয়।
পরে দেশ, জাতি, মুসলিম উম্মাহ, প্রবাসী বাংলাদেশি এবং সকল কবরবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বাংলার খবর ডেস্ক : 



















