ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বাংলাদেশ প্রেসক্লাবের বৃক্ষরোপণ, পোনামাছ অবমুক্ত ও গুণীজন সংবর্ধনা! Logo মাধবপুরে সাড়ে ৯ শতাধিক ইয়াবাসহ যুবক আটক Logo হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির চার অভিযানে ২০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ Logo হাইমচরে মেঘনার ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবি, ২০ আগস্টকে ‘নদী ভাঙন প্রতিরোধ সংগ্রাম দিবস’ ঘোষণার আহ্বান Logo বড় স্যারের খায়েশ Logo শিক্ষার মানোন্নয়নে দুই মাস পরপর শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যা নিয়ে বসবেন এমপি মানিক Logo গল্লাক কলেজের গভর্নিং বডিতে দাতা সদস্য নির্বাচিত হলেন এম এ হান্নান Logo খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী Logo চাঁদপুর প্রেস ক্লাবে সম্পাদকদের বৃহৎ মতবিনিময়, সংবাদপত্র শিল্পের উন্নয়ন ও আইন সংস্কারের দাবি Logo পদত্যাগ করলেন জহির উদ্দিন স্বপন

মির্জা ফখরুলকে মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মুইজ্জুরের অভিনন্দন

মালদ্বীপ প্রতিনিধি:

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু।

শুক্রবার (২১ আগস্ট) মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয়ের এক বার্তায় দেশটির সরকার ও জনগণের পক্ষ থেকে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানানো হয়।

অভিনন্দন বার্তায় প্রেসিডেন্ট মুইজ্জু বলেন, ৩৫ বছর পর বাংলাদেশের প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন দেশটির গণতান্ত্রিক অভিযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। নির্বাচনের ফলাফল নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন বলেও উল্লেখ করেন তিনি।

মালদ্বীপের প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। আঞ্চলিক স্থিতিশীলতা ও উন্নয়নের লক্ষ্যে দুই দেশের অভিন্ন অঙ্গীকার রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গভীর ও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেন প্রেসিডেন্ট মুইজ্জু। দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্কও আগামী দিনে আরও ঘনিষ্ঠ হবে বলে তিনি প্রত্যাশা করেন।

অভিনন্দন বার্তায় প্রেসিডেন্ট মুইজ্জু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়াদে বাংলাদেশের স্থায়ী শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শুক্রবার শপথ নেন। তিনি বৃহস্পতিবারের রাষ্ট্রপতি নির্বাচনে সংসদীয় ভোটে নির্বাচিত হন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে বাংলাদেশ প্রেসক্লাবের বৃক্ষরোপণ, পোনামাছ অবমুক্ত ও গুণীজন সংবর্ধনা!

error:

মির্জা ফখরুলকে মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মুইজ্জুরের অভিনন্দন

আপডেট সময় ১২:৫১:০২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬