ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

লাখাইয়ের বুল্লার বাজারে অবৈধ পার্কিংয়ে তীব্র যানজট

পারভেজ হাসান,লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বুল্লার বাজারে তীব্র যানজটে অতিষ্ঠ হয়ে পড়েছেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ। রাস্তার ওপর টমটম, সিএনজি ও অটোরিকশার অবৈধ পার্কিংয়ের কারণে প্রতিদিন দীর্ঘ সময় যানজট লেগে থাকছে, যার ফলে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুল্লার বাজারের প্রধান সড়কের দুই পাশ দখল করে যত্রতত্র দাঁড়িয়ে থাকে শত শত টমটম ও সিএনজি অটোরিকশা। সুনির্দিষ্ট কোনো পার্কিং ব্যবস্থা না থাকায় চালকরা রাস্তার ওপরই যাত্রী ওঠানামা করান এবং গাড়ি দাঁড় করিয়ে রাখেন। এতে চলাচলের জায়গা সংকুচিত হয়ে পড়ায় যানজট লেগেই থাকে।

বাজারের ব্যবসায়ীরা জানান, অবৈধ পার্কিংয়ের কারণে ক্রেতারা বাজারে আসতে নিরুৎসাহিত হচ্ছেন। দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় মালামাল পরিবহনেও সমস্যা দেখা দিচ্ছে। জরুরি প্রয়োজনে রোগী বহন করাও কঠিন হয়ে পড়েছে বলে অভিযোগ করেন তারা।

এ বিষয়ে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম বলেন, বুল্লার বাজারের যানজট সমস্যার বিষয়ে তিনি অবগত রয়েছেন। অবৈধ পার্কিং বন্ধে এবং যানজট নিরসনে দ্রুত পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে।

এলাকাবাসী ও ব্যবসায়ীরা আশা প্রকাশ করেছেন, প্রশাসনের দ্রুত ও কার্যকর উদ্যোগে বুল্লার বাজার খুব শিগগিরই যানজটমুক্ত হবে এবং সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

error:

লাখাইয়ের বুল্লার বাজারে অবৈধ পার্কিংয়ে তীব্র যানজট

আপডেট সময় ০৯:৫৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫