ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে গ্রাহকদের আমানতের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ ফারইস্ট ইসলামী লাইফের বিরুদ্ধে Logo লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo বানিয়াচংয়ে ইভটিজিং ও ভিডিও ধারণের অভিযোগে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক Logo লাখাইয়ে ৮১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় মাধবপুর ইউএনওর সরকারি গাড়ি Logo আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ Logo স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী Logo মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল অকেজো, কাজে আসছে না বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা Logo বৃন্দাবন চা বাগানে চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণ

লাখাইয়ের বুল্লার বাজারে অবৈধ পার্কিংয়ে তীব্র যানজট

পারভেজ হাসান,লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বুল্লার বাজারে তীব্র যানজটে অতিষ্ঠ হয়ে পড়েছেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ। রাস্তার ওপর টমটম, সিএনজি ও অটোরিকশার অবৈধ পার্কিংয়ের কারণে প্রতিদিন দীর্ঘ সময় যানজট লেগে থাকছে, যার ফলে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুল্লার বাজারের প্রধান সড়কের দুই পাশ দখল করে যত্রতত্র দাঁড়িয়ে থাকে শত শত টমটম ও সিএনজি অটোরিকশা। সুনির্দিষ্ট কোনো পার্কিং ব্যবস্থা না থাকায় চালকরা রাস্তার ওপরই যাত্রী ওঠানামা করান এবং গাড়ি দাঁড় করিয়ে রাখেন। এতে চলাচলের জায়গা সংকুচিত হয়ে পড়ায় যানজট লেগেই থাকে।

বাজারের ব্যবসায়ীরা জানান, অবৈধ পার্কিংয়ের কারণে ক্রেতারা বাজারে আসতে নিরুৎসাহিত হচ্ছেন। দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় মালামাল পরিবহনেও সমস্যা দেখা দিচ্ছে। জরুরি প্রয়োজনে রোগী বহন করাও কঠিন হয়ে পড়েছে বলে অভিযোগ করেন তারা।

এ বিষয়ে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম বলেন, বুল্লার বাজারের যানজট সমস্যার বিষয়ে তিনি অবগত রয়েছেন। অবৈধ পার্কিং বন্ধে এবং যানজট নিরসনে দ্রুত পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে।

এলাকাবাসী ও ব্যবসায়ীরা আশা প্রকাশ করেছেন, প্রশাসনের দ্রুত ও কার্যকর উদ্যোগে বুল্লার বাজার খুব শিগগিরই যানজটমুক্ত হবে এবং সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে গ্রাহকদের আমানতের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ ফারইস্ট ইসলামী লাইফের বিরুদ্ধে

error:

লাখাইয়ের বুল্লার বাজারে অবৈধ পার্কিংয়ে তীব্র যানজট

আপডেট সময় ০৯:৫৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫