ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সিলেটের তাজরিয়ানের লেস্টার বিশ্ববিদ্যালয়ে ১ কোটি ২৬ লাখ টাকার ফুল-ফ্রি স্কলারশিপ Logo লাখাইয়ের বুল্লা বাজারে গভীর রাতে ওসির পরিদর্শন, জোরদার হচ্ছে নিরাপত্তা Logo বাবরের উদ্যোগে ওমরাহ পালনে সৌদি যাচ্ছেন বিএনপির ৪৭ নেতাকর্মী Logo তারেক রহমানের সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বৈঠক Logo ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক Logo বামৈ ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে মহিলা মেম্বার পদে প্রার্থী মানছুরা আক্তার লিপি Logo জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo লাখাইয়ের বুল্লা বাজারে বাঁশের তৈরি পণ্যের পসরা সাজিয়ে বসেন শামছু মিয়া Logo যোগে পুলিশের ৩১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন Logo জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এবার বাসের ভাড়াও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মাধবপুরে ৮ লাখ টাকার ১০৩টি নিষিদ্ধ চায়না দুয়ারী (রিং জাল) জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অবৈধভাবে ব্যবহৃত ১০৩টি নিষিদ্ধ চায়না দুয়ারী (রিং জাল) জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। প্রায় ৮ লাখ টাকা মূল্যের এসব জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বুধবার উপজেলার জাল বাজারে উপজেলা প্রশাসনের পরিচালিত মোবাইল কোর্টে একটি গোডাউনে অভিযান চালিয়ে ৬০টি নিষিদ্ধ চায়না দুয়ারী (রিং জাল) জব্দ করা হয়। একই দিনে পৃথক অভিযানে উপজেলার হাওর এলাকা থেকে আরও ৪৩টি নিষিদ্ধ জাল উদ্ধার করা হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান এবং উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হকের উপস্থিতিতে জব্দকৃত মোট ১০৩টি নিষিদ্ধ চায়না দুয়ারী (রিং জাল) জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, নিষিদ্ধ চায়না দুয়ারী (রিং জাল) ব্যবহার জলাশয়ের মাছের প্রাকৃতিক প্রজনন ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। এ ধরনের জাল ব্যবহারের ফলে ছোট মাছ ও পোনাও নিধন হয়, যা দেশের মৎস্যসম্পদের জন্য ক্ষতিকর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধ জাল ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। যারা আইন অমান্য করে নিষিদ্ধ জাল ব্যবহার বা বিক্রি করবেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক জানান, টেকসই মৎস্যসম্পদ সংরক্ষণে ভবিষ্যতেও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

সিলেটের তাজরিয়ানের লেস্টার বিশ্ববিদ্যালয়ে ১ কোটি ২৬ লাখ টাকার ফুল-ফ্রি স্কলারশিপ

error:

মাধবপুরে ৮ লাখ টাকার ১০৩টি নিষিদ্ধ চায়না দুয়ারী (রিং জাল) জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস

আপডেট সময় ০৭:৪১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬