ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার Logo হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের দুই পদযাত্রা স্থগিত Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম Logo হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস আলম ও নেতাকর্মীরা Logo দেওন্দী চা বাগানে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ, শুল্ক ফাঁকির দাবি Logo মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি Logo বাহুবলে নিজ বসতঘর থেকে সাবেক ইটভাটা মালিকের মরদেহ উদ্ধার Logo সেবা বঞ্চিত লাখাইয়ের গঙ্গানগরবাসী, রোগীদের না দিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার অভিযোগ Logo চা বাগানের মেয়ে জেসমিন আক্তার রিংকুর নতুন পথচলা, আত্মপ্রকাশ করছে ‘Jesmin Tea’ Logo এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ, শিক্ষার মানোন্নয়নে নানামুখী উদ্যোগ

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলার ঐতিহ্যবাহী বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং অভিভাবকদের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘অভিভাবক সমাবেশ-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে অভিভাবক, শিক্ষক ও পরিচালনা কমিটির সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মো. ফজলে রাব্বি। তিনি বলেন, শিক্ষার মান উন্নয়নে শুধু শিক্ষক বা বিদ্যালয় কর্তৃপক্ষ নয়, অভিভাবকদেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। সন্তানদের বিদ্যালয়ের পাশাপাশি বাসায়ও নিয়মিত পড়াশোনার খোঁজখবর রাখতে হবে।

তিনি আরও জানান, বিদ্যালয়ের অভিভাবক শেড নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। পাশাপাশি বর্তমান সরকারের হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের সংসদ সদস্য ও হুইপের সহযোগিতায় বিদ্যালয়ের প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অ্যাডহক কমিটির সদস্য সচিব ফজলুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত মেডিকেল অফিসার ডা. ফরাশ উদ্দিন আহমদ।

এছাড়া উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমান কামাল, লাখাই প্রেস ক্লাবের সভাপতি বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক বিলাল আহমদ, উপজেলা প্রেস ক্লাবের সহসভাপতি মহসিন সাদেক, লাখাই উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা লাখাইয়ের সভাপতি পারভেজ হাসান, জাতীয় সাংবাদিক সংস্থা লাখাইয়ের সাধারণ সম্পাদক এস এম জুবায়ের আহমেদ, জেলা ছাত্রদল নেতা রবিউল ইসলাম রবি এবং অভিভাবক প্রতিনিধি সদস্য হাবিবুর রহমানসহ শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় সুধীজন।

সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিপুলসংখ্যক অভিভাবক অংশ নেন। মুক্ত আলোচনায় অভিভাবকেরা শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও মানসম্মত করতে বিভিন্ন পরামর্শ দেন। বিদ্যালয় কর্তৃপক্ষ এসব মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়ে একটি আধুনিক, নিরাপদ ও নারী শিক্ষাবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিদ্যালয়টিকে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

error:

বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ, শিক্ষার মানোন্নয়নে নানামুখী উদ্যোগ

আপডেট সময় ০৬:০৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬