ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল আদাঐর সালমান ট্রেডার্স একাদশ Logo ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর পদবি পরিবর্তন, দফাদার হলেন ‘গ্রাম পুলিশ প্রধান’ Logo জামালপুরে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ, দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা Logo এসআরবির মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ Logo জামালপুরে মোবাইল কোর্টের অভিযান, তিন মামলায় ৬ হাজার ২০০ টাকা জরিমানা Logo মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কারে যুবকদের নিয়ে মাঠে নামলেন রহিম মিয়া Logo মাধবপুর-চুনারুঘাটের ৫ চা বাগানে ৯ দিন রেশন বন্ধ, ৩ হাজার ৪০০ শ্রমিককে ১৭ টন চাল দিলেন শাফকাত Logo মাধবপুরে ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় জিরা-মেহেদীসহ কাভার্ড ভ্যান জব্দ Logo লাখাইয়ে সালিশের টাকা দিতে গিয়ে যুবককে মারধরের অভিযোগ, ছিনিয়ে নেওয়ার দাবি ২ লাখ টাকা Logo সৌরবিদ্যুৎ স্থাপন ও সরকারি ক্রয় আইন সংশোধনে মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাধবপুরে মৎস্য চাষ প্রদর্শনীর উপকরণ বিতরণ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (তৃতীয় পর্যায়)-এর আওতায় উপকারভোগীদের মাঝে মৎস্য চাষ প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে উপকরণ তুলে দেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর মামুন এবং উপজেলা আইসিটি কর্মকর্তা রুহুল আমিন উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, প্রকল্পটির মাধ্যমে আধুনিক মৎস্য চাষ প্রযুক্তির সম্প্রসারণ, মাছের উৎপাদন বৃদ্ধি এবং প্রান্তিক মৎস্য চাষিদের দক্ষতা ও আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করা হবে। পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর মৎস্য চাষে কৃষকদের আরও উদ্বুদ্ধ করার উদ্যোগও নেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল আদাঐর সালমান ট্রেডার্স একাদশ

error:

মাধবপুরে মৎস্য চাষ প্রদর্শনীর উপকরণ বিতরণ

আপডেট সময় ১১:০৭:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬