ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাউল সম্রাট শাহ আবদুল করিমের ১৭তম প্রয়াণ দিবস আজ Logo লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি বিল্লাল গ্রেপ্তার Logo মাধবপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo অসহায় পরিবারের দীর্ঘদিনের পানির সংকট দূর করলেন সমাজসেবক আবিদ আলম Logo খাদ্যশস্যের মজুত বেড়ে ২৩ লাখ ৫৯ হাজার টন, নিরাপদ সীমা ১৬ লাখ Logo আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বুল্লা বাজারে কবির খাঁন চৌধুরীর গণসংযোগ Logo নির্বাচনকে ঘিরে আন্দিউড়ায় গণসংযোগে চেয়ারম্যান প্রার্থী মোত্তাকিম চৌধুরী Logo ধর্মঘর কাঁচা সবজি বাজারে কাদা-পানিতে চরম দুর্ভোগ Logo মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo প্রজন্মের প্রতিধ্বনি লাখাইয়ের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বুল্লা বাজারে উচ্ছেদ অভিযান, শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত অভিযান চলবে: ইউএনও ও ওসি

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলার অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র বুল্লা বাজারে যানজট নিরসন, অভ্যন্তরীণ সড়ক দখলমুক্ত রাখা, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত এবং সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে বিশেষ উচ্ছেদ ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২০ জুলাই) বিকেল ৫টায় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বাজার কমিটি ও ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে বাজারের নিয়ম ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম এবং লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন বুল্লা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বাদশা মিয়া, বুল্লা বাজারের ইজারাদার ও লাখাই উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুল আলম মালুসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বাজারের ব্যবসায়ীরা।

অভিযানকালে বাজারের অভ্যন্তরীণ সড়কের ওপর স্থাপিত বিভিন্ন অস্থায়ী দোকানপাট ও মালামাল সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি ব্যবসায়ীদের যানজট সৃষ্টি না করা এবং নির্ধারিত স্থানে বর্জ্য ফেলে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়।

লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম বলেন, বুল্লা বাজারের নিয়মতান্ত্রিক পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে। কোনো অবস্থাতেই রাস্তা বা ফুটপাত দখল করে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না।

লাখাই থানার ওসি শরীফ আহমেদ বলেন, বাজারের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও যানজট নিরসনে পুলিশ প্রশাসন সবসময় তৎপর রয়েছে। বাজারের শৃঙ্খলা বজায় রাখতে ব্যবসায়ী ও ক্রেতা—উভয় পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এদিকে বাজারে নিয়ম-শৃঙ্খলা প্রতিষ্ঠায় প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা। তারা বাজারকে স্থায়ীভাবে যানজট ও অবৈধ দখলমুক্ত রাখতে নিয়মিত তদারকির দাবি জানান।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাউল সম্রাট শাহ আবদুল করিমের ১৭তম প্রয়াণ দিবস আজ

error:

বুল্লা বাজারে উচ্ছেদ অভিযান, শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত অভিযান চলবে: ইউএনও ও ওসি

আপডেট সময় ০৬:২৩:০৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬