ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ‘কারাম উৎসব’ সম্পন্ন Logo লাখাইয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণে চেয়ারম্যান প্রার্থী আব্দুল রকিব Logo বুল্লা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আনিছুর রহমানের ব্যাপক গণসংযোগ Logo লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উদ্বোধন Logo ১৮ সেপ্টেম্বর মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা Logo নাচতে এসে নৌকায় গণধর্ষণের শিকার দুই নৃত্যশিল্পী Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে নৌকা বাইচ, দুই পাড়ে মানুষের ঢল Logo মালদ্বীপে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মদিনার জামাতের ওয়াজ ও দোয়া মাহফিল Logo সন্তানের নিরাপদ ভবিষ্যতের জন্য অবৈধ পথে বিদেশযাত্রা নয় Logo বাহুবলে জিরাবোঝাই ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল নেতা হেলালসহ আটক ২

চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার

মো. আইয়ুব খান,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সলের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে চা বাগানের দরিদ্র আদিবাসী শ্রমিক পরিবারের জন্য নতুন ঘর নির্মাণ করা হয়েছে। দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ কুঁড়েঘরে বসবাস করা কয়েকটি পরিবার নতুন ঘর পেয়ে স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও নিরাপদ আবাসন নিশ্চিত করতে পর্যায়ক্রমে বিভিন্ন চা বাগানে ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে কয়েকটি পরিবার পাকা টিনশেড ঘরে বসবাস শুরু করেছে। এতে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি পড়া এবং ঝড়-ঝঞ্ঝার দুর্ভোগ থেকে তারা অনেকটাই মুক্তি পেয়েছে।

সুরমা চা বাগানের আদিবাসী নেতা অনন্ত সাঁওতাল বলেন, জাতীয় সংসদ নির্বাচনের সময় সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল এবং তাঁর ছেলে সৈয়দ শাফকাত আহমেদ চা শ্রমিকদের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেছিলেন। বর্তমানে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে।

তিনি বলেন, চা বাগানে নগদ আর্থিক সহায়তা, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, বাইসাইকেল বিতরণ, ছাগল প্রদান, ফ্যামিলি কার্ডের সুবিধা এবং ধর্মীয় উপাসনালয়ের উন্নয়নসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখন শ্রমিকদের জন্য নতুন ঘর নির্মাণ করা হচ্ছে, যা তাদের জন্য বড় প্রাপ্তি।

তেলিয়াপাড়া চা বাগানের বাসিন্দা অঞ্জু মুন্ডা বলেন, জীবনে কোনোদিন ভাবেননি পাকা ঘরে থাকতে পারবেন। সংসদ সদস্য তাদের জন্য ঘর নির্মাণ করে দেওয়ায় এখন পরিবার নিয়ে নিরাপদে বসবাস করতে পারবেন।

সুরমা চা বাগানের উপকারভোগী ধনেশ্বরী সাঁওতাল ও রামনী সাঁওতাল জানান, এতদিন তারা বাঁশ ও ছনের তৈরি কুঁড়েঘরে বসবাস করতেন। বৃষ্টি হলে ঘরের ভেতর পানি পড়ত, আর ঝড় এলেই আতঙ্কে থাকতে হতো। নতুন ঘর পাওয়ায় তাদের দীর্ঘদিনের কষ্ট অনেকটাই দূর হয়েছে।

তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আরও অসচ্ছল চা শ্রমিক পরিবার এ ধরনের সহায়তা পাবে।

সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেন, হবিগঞ্জ জেলার ২৩টি চা বাগানের অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও আর্থসামাজিক অগ্রগতির জন্য কাজ করা হচ্ছে। চা শ্রমিকদের ভূমি অধিকার, আবাসন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থানের বিষয়গুলো জাতীয় পর্যায়ে তুলে ধরা হয়েছে। তাদের জন্য নিরাপদ ও স্বচ্ছল জীবন নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

তিনি আরও বলেন, চা বাগানের শ্রমিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগোষ্ঠীর উন্নয়নে ভবিষ্যতেও বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। পর্যায়ক্রমে আরও দরিদ্র পরিবারের জন্য আবাসনের ব্যবস্থা করা হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

চা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ‘কারাম উৎসব’ সম্পন্ন

error:

চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার

আপডেট সময় ০৭:৩৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬