ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

মাধবপুরে ড্রাইভিং শিখতে গিয়ে সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত ১

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর–হরষপুর সড়কে ড্রাইভিং শিখতে গিয়ে প্রাণ গেল এক যুবকের। মঙ্গলবার সকালে নিয়ন্ত্রণ হারানো একটি প্রাইভেট কার গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগলে একজন নিহত এবং আরেকজন গুরুতর আহত হন। ভয়াবহ এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত যুবক হিমেল (২০), ধর্মঘর ইউনিয়নের সোয়াবই মোল্লা বাড়ির মোহন মিয়ার ছেলে। পরিবারের একমাত্র উপার্জনকারী হওয়ায় তার মৃত্যুতে স্বজনরা ভেঙে পড়েছেন। আহত আরোহী এনায়েতুল্লাহ (২২), চৌমুহনী ইউনিয়নের আনন্দ গ্রামের বাসিন্দা। তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, সকালে হিমেল ও এনায়েতুল্লাহ নতুন একটি প্রাইভেট কার নিয়ে সড়কে ড্রাইভিং অনুশীলন করছিলেন। হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বড় গাছে ধাক্কা দিলে দুজনই গাড়ি থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। আশপাশের লোকজন দ্রুত উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক হিমেলকে মৃত ঘোষণা করেন।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক গোলাম মোস্তফা বলেন, “প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনা ঘটে। গাড়িটি জব্দ করা হয়েছে, তদন্ত চলছে।”

এ ঘটনায় স্থানীয়রা অনভিজ্ঞভাবে সড়কে ড্রাইভিং শেখার প্রবণতার কঠোর নিয়ন্ত্রণ ও নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন, যাতে এমন দুর্ঘটনা আর না ঘটে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

error:

মাধবপুরে ড্রাইভিং শিখতে গিয়ে সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত ১

আপডেট সময় ০৩:৫৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫