ঢাকা ১১:১৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হাইমচরে শিক্ষার্থীদের ওপর বাঁশ দিয়ে হামলার অভিযোগ, হাসপাতালে ২ Logo বিতর্কের মধ্যেই নাসিরনগরের ইউএনও শাহীনা নাছরিনের এডিসি পদোন্নতি Logo মাধবপুরে গ্রাহকদের আমানতের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ ফারইস্ট ইসলামী লাইফের বিরুদ্ধে Logo লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo বানিয়াচংয়ে ইভটিজিং ও ভিডিও ধারণের অভিযোগে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক Logo লাখাইয়ে ৮১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় মাধবপুর ইউএনওর সরকারি গাড়ি Logo আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ Logo স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

হবিগঞ্জে সীমান্তবর্তী জনসাধারণের মাঝে ৫৫ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ও শিক্ষা উপকরণ বিতরণ

বাংলার খবর ডেস্ক:

দেশের সীমান্ত রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য প্রতিরোধসহ আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনের পাশাপাশি সীমান্ত এলাকার জনকল্যাণে নিয়মিত নানা উদ্যোগ নিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সম্প্রতি তেলিয়াপাড়া সীমান্ত এলাকায় স্থানীয় জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ এবং স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছে।

সূত্রে জানা যায়, ১২ নভেম্বর (বুধবার) হবিগঞ্জ ব্যাটালিয়নের অধীনস্থ তেলিয়াপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমানের উপস্থিতিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় তেলিয়াপাড়া চা-বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি হবিগঞ্জ ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার ডা. অরন্ধতী মোদকের নেতৃত্বে একটি মেডিক্যাল টিম প্রায় ২০০ জন স্থানীয় বাসিন্দাকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “বিজিবি শুধু সীমান্ত রক্ষায় নয়, সীমান্ত এলাকার জনগণের কল্যাণেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ নিজ নিজ অবস্থান থেকে দেশের উন্নয়নে ভূমিকা রাখলে একটি অপরাধমুক্ত ও উন্নত সমাজ গঠন সম্ভব।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হাইমচরে শিক্ষার্থীদের ওপর বাঁশ দিয়ে হামলার অভিযোগ, হাসপাতালে ২

error:

হবিগঞ্জে সীমান্তবর্তী জনসাধারণের মাঝে ৫৫ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ও শিক্ষা উপকরণ বিতরণ

আপডেট সময় ০৮:৩৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫