ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

মাধবপুর সীমান্ত দিয়ে ৮ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

বাংলার খবর প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)
ভারতে অবৈধ অনুপ্রবেশ ও বসবাসের অভিযোগে আটক আটজন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মোহনপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

দৈনিক বাংলার খবর অনলাইন নিউজ পোর্টাল whatsapp চ্যানেল ফলো করুন।।

হস্তান্তর হওয়া ব্যক্তিরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হাকিমপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে মামুন মিয়া (২৬), বাবলু মিয়ার ছেলে সোহেল মিয়া (২৯), একই পিতার সন্তান শিহাব উদ্দিন ও রুবেল মিয়া (২৫), জমির উল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম (১৯), নুরুল ইসলামের ছেলে শাকিল মিয়া, রহুল আমিনের ছেলে রিহান মিয়া (২০) এবং কালু মিয়ার ছেলে ইকবাল।

ধর্মঘর ২৫ বিজিবির নায়েক সুবেদার আবু সায়েদ জানান, আটককৃতরা কাজের সন্ধানে কিছুদিন আগে দালালের মাধ্যমে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। সেখানে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়ার পর প্রক্রিয়াগতভাবে বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে তাদের হস্তান্তর করে।

হস্তান্তরের পর তাদেরকে মাধবপুর থানায় সোপর্দ করা হয় দুপুর ৩টার দিকে। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদ উল্লাহ জানান, আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

লেখার উপরে চাপ দিলেই চলে যাবেন ফেসবুক পেইজ এ।।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

error:

মাধবপুর সীমান্ত দিয়ে ৮ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

আপডেট সময় ০৭:১৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫