ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

উন্মুক্ত মাঠে সব তাফসির মাহফিল স্থগিত করলেন আজহারি

বাংলার খবর ডেস্ক

এ বছর উন্মুক্ত মাঠে অনুষ্ঠিতব্য বিভাগীয় সব তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারি। শনিবার (৮ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

তিনি লেখেন, “উন্মুক্ত মাঠে অনুষ্ঠিত আমার এ বছরের বিভাগীয় সব তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করা হলো।”

এরপর ফেসবুক পোস্টের মন্তব্য অংশে আজহারি বলেন, “গত বছর দেশব্যাপী আটটি বিভাগে তাফসিরুল কুরআন মাহফিলে অংশগ্রহণ করেছিলাম। আলহামদুলিল্লাহ, প্রতিটি প্রোগ্রাম শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। পবিত্র কোরআনের আকর্ষণে লাখো মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। তবে এত বিপুল জনসমাগম সামলাতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বেশ কষ্ট করতে হয়েছে। সেনাবাহিনী ও পুলিশসহ যৌথবাহিনীর পেশাদার ভূমিকা প্রশংসনীয় ছিল।”

তিনি আরও লেখেন, “বর্তমানে সারা দেশে নির্বাচনকেন্দ্রিক একটি আমেজ তৈরি হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের ভাষ্যমতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবার কথা। ইতিমধ্যে প্রায় সব রাজনৈতিক দল তাদের সভা-সমাবেশ ও প্রচারণা শুরু করেছে। ডিসেম্বর ও জানুয়ারিতে বড় বড় মহাসমাবেশও হবে। জননিরাপত্তা রক্ষায় এসব আয়োজনে আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যস্ত থাকতে হবে।”

আজহারি বলেন, “এই অবস্থায় নতুন করে বড় কোনো তাফসির মাহফিল আয়োজন করলে আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর বাড়তি চাপ পড়বে। তাই জাতীয় স্বার্থে এবং নির্বাচন পূর্ব স্থিতিশীলতা বজায় রাখতে উন্মুক্ত মাঠে এ বছরের সব বিভাগীয় তাফসির মাহফিল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও উল্লেখ করেন, “নির্বাচন-পরবর্তী শান্তিপূর্ণ পরিবেশে ইনশাআল্লাহ তাফসিরুল কোরআনের ঐতিহাসিক আয়োজনগুলো আবারও হবে। পাশাপাশি, আমার প্রতিষ্ঠিত ‘হাসানাহ ফাউন্ডেশন’-এর শিক্ষাখাতে কার্যক্রমে বর্তমানে পূর্ণ মনোযোগ দিচ্ছি।”

সবশেষে তিনি লেখেন, “সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ‘হাসানাহ ফাউন্ডেশন’-এর জন্য সবার আন্তরিক দোআ কামনা করছি।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

উন্মুক্ত মাঠে সব তাফসির মাহফিল স্থগিত করলেন আজহারি

আপডেট সময় ০৪:১৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫