ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী দেশের জন্য নিরলসভাবে কাজ করছেন: এমপি ফয়সল Logo বানিয়াচংয়ে হযরত শাইখে গুনই (রহ.) ফাউন্ডেশনের সিরাত কনফারেন্স ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন Logo হাইমচরের জলাশয়ে পোনামাছ অবমুক্ত Logo বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রেখে ৮০ হাজার টাকায় মামলা মীমাংসার অভিযোগ পল্লী বিদ্যুতের জিএমের বিরুদ্ধে Logo হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস হস্তান্তর Logo জামালপুরে গভীর রাতে যুবলীগের মশাল মিছিল Logo জ্ঞানের পরিধি বিস্তারে লেখাপড়ার বিকল্প নেই Logo চুনারুঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৩১ সদস্যের কমিটি গঠন Logo লাখাই থেকে ঢাকায় গিয়ে মোবাইল কিনতে বের হয়ে নিখোঁজ সিরাজুল Logo লাখাইয়ে চুরি-মাদক মামলার পর নন-জিআর প্রসিকিউশন ওয়ারেন্টে ইয়াছিন গ্রেপ্তার

লাখাইয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপিত, দুই সমবায়ীকে সম্মাননা

বাংলার খবর ডেস্ক:

সারা দেশের মতো হবিগঞ্জের লাখাই উপজেলাতেও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস–২০২৫। শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। কুরআন তেলাওয়াত করেন মাওলানা শফিকুল ইসলাম এবং গীতা পাঠ করেন দেবদুলাল। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা রুপালি রানী পাল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ। সঞ্চালনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আলী নেওয়াজ, সভাপতি প্রেস ক্লাব লাখাই; জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়; প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাহার উদ্দিন; সিনিয়র সাংবাদিক এম এ ওয়াহেদ এবং সাংবাদিক পারভেজ হাসান।

সমবায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শেখ ফরিদ আহমেদ, নোমান মিয়া সহ অনেকে।

আলোচনা সভায় প্রধান অতিথি অনুপম দাস অনুপ সমবায়ের গুরুত্ব ও দেশের অর্থনীতিতে এর অবদানের ওপর আলোকপাত করেন। তিনি বলেন, “সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হয়, তাই সবাইকে সংগঠিতভাবে এগিয়ে আসতে হবে।”

এছাড়া সভায় সমবায়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দুইজন সমবায়ীকে ‘উপজেলা শ্রেষ্ঠ সমবায়ী’ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সমবায় সংগঠনের সদস্যরা। তারা একসাথে সমবায় আন্দোলনকে আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী দেশের জন্য নিরলসভাবে কাজ করছেন: এমপি ফয়সল

error:

লাখাইয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপিত, দুই সমবায়ীকে সম্মাননা

আপডেট সময় ০৩:৪৫:২৯ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫