ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে ঢিল ছোড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, পিতা-পুত্রসহ আহত একাধিক Logo লাখাইয়ে পরিবার পরিকল্পনা পরিদর্শিকা সুচিত্রা রানী দাশের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি Logo ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মাধবপুরে পুলিশের অভিযান Logo গায়ক আসিফ আকবর গ্রেফতার Logo স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সলের সৌজন্য সাক্ষাৎ Logo সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি Logo মাধবপুরে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার Logo মাধবপুরে চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া, আঁকা হলো আর্জেন্টিনার পতাকা Logo চুনারুঘাটে বসতঘর থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

আগামীকাল লাখাইয়ের মশাদিয়ায় জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করবেন জি কে গউছ

বাংলার খবর ডেস্ক :

লাখাই উপজেলার মশাদিয়ায় আগামীকাল রবিবার (৫ অক্টোবর) বিকেল ৩টায় শুরু হচ্ছে “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট”। লাখাই উপজেলা যুবদলের আয়োজনে মশাদিয়া মিনি স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করবেন হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির প্রিয় নেতা আলহাজ্ব জি কে গউছ।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে দলীয় নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে।

লাখাই উপজেলা যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান, প্রথম যুগ্ম আহ্বায়ক তাউছ আহমেদ ও সদস্য সচিব মাহবুবুল আলম মালু যৌথভাবে দাওয়াত জানিয়েছেন। টুর্নামেন্টের শৃঙ্খলা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন মাহমুদুল হাসান পারভেজ।

আয়োজকরা জানিয়েছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিকে ধারণ করে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্ট লাখাইয়ের ক্রীড়াপ্রেমী জনগণ ও যুব সমাজের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। উদ্বোধনী দিনে উৎসবমুখর পরিবেশে বিপুল দর্শকের উপস্থিতি আশা করছেন তারা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ

আগামীকাল লাখাইয়ের মশাদিয়ায় জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করবেন জি কে গউছ

আপডেট সময় ১১:৫৮:৩২ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫