ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

লাখাইয়ে সড়ক দুর্ঘটনায় একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা এক পরিবার

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলার সিংহগ্রামে সড়ক দুর্ঘটনায় মো. মুখলেছ মিয়া (৫২) নামে এক ব্যক্তির মৃত্যুতে তার পরিবার এখন চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন নিহতের স্বজনরা।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ জানুয়ারি ভোরে লাখাই–ডিসি সড়কের বুল্লা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী নোহা গাড়ি মুখলেছ মিয়াকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

সেখানে কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে ২৫ জানুয়ারি বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুখলেছ মিয়া। তিনি লাখাই উপজেলার সিংহগ্রামের আব্দুর রহমান ও আমিনা খাতুনের পুত্র।

নিহতের পরিবারের সদস্যরা জানান, মুখলেছ মিয়া ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার আয়ের ওপরই চলত পুরো সংসার। আকস্মিক এই মৃত্যুতে পরিবারটি চরম সংকটে পড়ে গেছে। দীর্ঘ এক মাস পার হলেও শোক ও অভাব যেন পিছু ছাড়ছে না এই অসহায় পরিবারটির। এখন বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া এবং দুবেলা অন্নের অনিশ্চয়তা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

লাখাইয়ে সড়ক দুর্ঘটনায় একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা এক পরিবার

আপডেট সময় ০৩:১৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬