ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

লাখাইয়ে মিষ্টির কার্টনে কারচুপি ও অস্বাস্থ্যকর পরিবেশ,জরিমানা ৩০ হাজার

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও খাবারে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারের দায়ে তিনটি মিষ্টির দোকানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার বিকেলে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ।

অভিযান সূত্রে জানা যায়, বুল্লা বাজারের কয়েকটি মিষ্টির দোকানে অভিযান চালিয়ে ভয়াবহ অনিয়ম ধরা পড়ে। শুভন মিষ্টান্ন ভান্ডারে নোংরা ছানার মধ্যে জীবন্ত কীড়া ও পোকা পাওয়া যায়। পাশাপাশি মিষ্টিতে নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহারের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া পরিণ্ড মিষ্টান্নে মিষ্টির কার্টনে অতিরিক্ত ওজন দিয়ে ক্রেতাদের সঙ্গে প্রতারণা এবং অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে মোদক মিষ্টান্নে খোলা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি সংরক্ষণের দায়ে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ বলেন, “রমজান মাসে সাধারণ মানুষের জন্য নিরাপদ ও মানসম্মত খাবার নিশ্চিত করতে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। শুধু জরিমানা নয়, অন্য ব্যবসায়ীদেরও কঠোরভাবে সতর্ক করা হয়েছে।”

তিনি আরও জানান, পুরো রমজান মাসজুড়ে জেলার বিভিন্ন স্থানে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

লাখাইয়ে মিষ্টির কার্টনে কারচুপি ও অস্বাস্থ্যকর পরিবেশ,জরিমানা ৩০ হাজার

আপডেট সময় ০৫:৩৯:৫১ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬