ঢাকা ০৯:০২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিতর্কের মধ্যেই নাসিরনগরের ইউএনও শাহীনা নাছরিনের এডিসি পদোন্নতি Logo মাধবপুরে গ্রাহকদের আমানতের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ ফারইস্ট ইসলামী লাইফের বিরুদ্ধে Logo লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo বানিয়াচংয়ে ইভটিজিং ও ভিডিও ধারণের অভিযোগে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক Logo লাখাইয়ে ৮১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় মাধবপুর ইউএনওর সরকারি গাড়ি Logo আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ Logo স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী Logo মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল অকেজো, কাজে আসছে না বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা

লাখাইয়ের সিংহ গ্রাম-বুল্লা বাজারের রাস্তাটি এখন ‘কালের সাক্ষী’

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

এক সময়ের জনবহুল ও গুরুত্বপূর্ণ পাকা রাস্তাটি আজ বেহাল দশায় পরিণত হয়েছে। হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার করাব ইউনিয়নের সিংহ প্রাইমারি স্কুলের সংলগ্ন ব্রিজ থেকে বুল্লা বাজার পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ রাস্তাটি এখন আর যাতায়াতের উপযুক্ত নেই। এটি যেন কেবলই এক “কালের সাক্ষী” হয়ে দাঁড়িয়ে আছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ এক যুগ ধরে সংস্কারের অভাবে রাস্তাটির এই করুণ পরিণতি হয়েছে। একসময় এই সড়কটি ছিল সিংহ গ্রাম, আগাপুর, গুনিপুর ও হরিণাকোনা গ্রামের কয়েক হাজার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা। তবে শেষবার সংস্কারের অল্প সময় পরই বিভিন্ন স্থানে বড় বড় ভাঙন সৃষ্টি হয়।

বর্তমানে রাস্তাটির অবস্থা এতটাই নাজুক যে, পায়ে হেঁটেও চলাচল করা কষ্টকর হয়ে পড়েছে। খানাখন্দে ভরা রাস্তা, গর্ত আর পিচের আস্তরণ উঠে গিয়ে এটি এখন সম্পূর্ণ চলাচলের অযোগ্য হয়ে গেছে। ফলে স্থানীয়রা বাধ্য হয়ে বিকল্প পথ ব্যবহার করছেন।

এলাকার প্রবীণ বাসিন্দারা জানান, “এই রাস্তা দিয়ে একসময় স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী থেকে শুরু করে খেটে খাওয়া মানুষজন নিয়মিত চলাফেরা করত। এখন কেউ ভুলেও এই পথে আসে না।”

স্থানীয়দের দাবি, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এই ঐতিহ্যবাহী ও জনগুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কার করবে। তারা বলেন, এই সড়কটি পুনর্নির্মাণ হলে চার গ্রামের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ফিরবে এবং এলাকার উন্নয়নের গতি ত্বরান্বিত হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বিতর্কের মধ্যেই নাসিরনগরের ইউএনও শাহীনা নাছরিনের এডিসি পদোন্নতি

error:

লাখাইয়ের সিংহ গ্রাম-বুল্লা বাজারের রাস্তাটি এখন ‘কালের সাক্ষী’

আপডেট সময় ১০:৫৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫