ঢাকা ০২:৫১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo মাধবপুরের ঐতিহ্যবাহী ফিল্টার শিল্প বিলুপ্তির পথে Logo জুলাই হত্যাযজ্ঞের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় মঙ্গলবার Logo আশুগঞ্জে প্রাইভেটকারে ৫২ কেজি গাঁজা, গ্রেফতার ১ Logo হাইমচরে শিক্ষার্থীদের ওপর বাঁশ দিয়ে হামলার অভিযোগ, হাসপাতালে ২ Logo বিতর্কের মধ্যেই নাসিরনগরের ইউএনও শাহীনা নাছরিনের এডিসি পদোন্নতি Logo মাধবপুরে গ্রাহকদের আমানতের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ ফারইস্ট ইসলামী লাইফের বিরুদ্ধে Logo লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo বানিয়াচংয়ে ইভটিজিং ও ভিডিও ধারণের অভিযোগে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জে বিজিবির বিশেষ অভিযান — মাধবপুরে ইস্কফ সিরাপ ও গাঁজা, শ্রীমঙ্গলে বাংলা মদ জব্দ

বাংলার খবর ডেস্ক :

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) মাধবপুর ও চুনারুঘাট উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ইস্কফ সিরাপ, গাঁজা ও একটি বাইসাইকেল জব্দ করেছে। একই অভিযানে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে বাংলা মদ উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৮ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ ও একটি বাইসাইকেল জব্দ করে। অন্যদিকে, চুনারুঘাটের সাতছড়ি বিওপির টহল দল ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৩৬ হাজার ২০০ টাকা। এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

অপরদিকে, মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সিন্দুরখান বিওপি টহল দল স্থানীয় বাজার এলাকা থেকে ১০ লিটার পরিত্যক্ত বাংলা মদ জব্দ করে। এর মূল্য আনুমানিক ৩ হাজার টাকা।

হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “চোরাচালান ও মাদক প্রতিরোধে আমাদের অভিযান চলমান থাকবে। এটি দেশের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

error:

হবিগঞ্জে বিজিবির বিশেষ অভিযান — মাধবপুরে ইস্কফ সিরাপ ও গাঁজা, শ্রীমঙ্গলে বাংলা মদ জব্দ

আপডেট সময় ১১:১০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫