ঢাকা ০৯:০২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

পাকিস্তানকে শায়েস্তা করতে এবার ভারতের পথ ধরছে আফগানিস্তান

বাংলা খবর ডেস্ক:

চলতি বছরের এপ্রিলে জম্মু ও কাশ্মীরে সংঘটিত এক সন্ত্রাসী হামলার পর থেকেই ভারত-পাকিস্তান সম্পর্কের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। একদিকে ভারত সিন্ধু পানি চুক্তি বাতিল করে চেনাব নদীতে একাধিক বাঁধ নির্মাণ করছে, অন্যদিকে পাকিস্তানকে শায়েস্তা করতে এবার ভারতের মতো পানিকে হাতিয়ার বানানোর পথে হাঁটছে আফগানিস্তানও।

সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষের জেরে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের বৈরি সম্পর্ক আরও তীব্র হয়েছে। বিপরীতে ভারতের সঙ্গে তালেবান সরকারের ঘনিষ্ঠতা বাড়ছে। এমন অবস্থায় পাকিস্তানে প্রবাহিত কুনার নদীর ওপর ভারতের মতোই বাঁধ নির্মাণের ঘোষণা দিয়েছে আফগানিস্তান।

শনিবার (২৫ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে প্রবাহিত গুরুত্বপূর্ণ জলপথ কুনার নদীর ওপর বাঁধ নির্মাণের নির্দেশ দিয়েছেন আফগান তালেবান সরকারের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা।

আফগান তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উপমন্ত্রী মুহাজের ফারাহি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে জানিয়েছেন, “আমিরুল মু’মিনিন (হিবাতুল্লাহ আখুন্দজাদা) বিদেশি ঠিকাদারের জন্য অপেক্ষা না করে দেশীয় কোম্পানিগুলোর মাধ্যমে কুনার নদীতে বাঁধ নির্মাণের কাজ দ্রুত শুরু করার নির্দেশ দিয়েছেন।”

পানি ও জ্বালানি মন্ত্রী মোল্লা আব্দুল লতিফ মনসুর বলেন, “আমাদের নিজস্ব জলসম্পদ পরিচালনার অধিকার আছে। তাই বিদেশি সংস্থার অপেক্ষায় না থেকে স্থানীয় কোম্পানির সঙ্গেই চুক্তি করে কাজ শুরু করা হবে।”

বিশ্লেষকরা মনে করছেন, আফগানিস্তানের এই পদক্ষেপ পাকিস্তানের জন্য বড় ধরনের পানি সংকট ডেকে আনতে পারে। প্রায় ৪৮০ কিলোমিটার দীর্ঘ কুনার নদী পূর্ব আফগানিস্তান ও উত্তর-পশ্চিম পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত, যা হিন্দুকুশ পর্বতমালার তুষার ও হিমবাহ থেকে উৎপন্ন হয়ে সিন্ধু নদীর অববাহিকায় মিলিত হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর

error:

পাকিস্তানকে শায়েস্তা করতে এবার ভারতের পথ ধরছে আফগানিস্তান

আপডেট সময় ১০:৪৩:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫