ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ, সরগরম রাজনৈতিক মাঠ Logo ঢাকার হাজারীবাগে নামাজ পড়তে বের হয়ে ৬ দিন ধরে নিখোঁজ শিশু আবদুল্লাহ Logo বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে আবদাল সভাপতি, শাহাজাহান সাধারণ সম্পাদক Logo বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়কের ভূমি অধিগ্রহণ শেষ হবে দুই মাসে Logo চুনারুঘাটের নালুয়া চা বাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার Logo ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিস্কার পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি পালন Logo লাখাইয়ের বুল্লা বাজারে রাতেও তীব্র যানজট, ভোগান্তিতে স্থানীয়রা Logo নাসিরনগরে ১০ শয্যা হাসপাতালে একজন নিরাপত্তা প্রহরীই ডাক্তার Logo ম্যাজিক প্যারাডাইস সংলগ্ন এলাকা থেকে নিখোঁজ অপ্রতীমের মরদেহ উদ্ধার Logo প্রধানমন্ত্রী দেশের জন্য নিরলসভাবে কাজ করছেন: এমপি ফয়সল

ব্রাহ্মণবাড়িয়ার ৬ আসনে বিএনপির মনোনয়ন দৌড় নিয়ে জল্পনা

বাংলার খবর ডেস্ক

আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। জেলার প্রতিটি উপজেলায় এখন আলোচনার কেন্দ্রবিন্দু— কে হচ্ছেন বিএনপির প্রার্থী?

স্থানীয় সূত্রে জানা গেছে, ৬টি আসনে জামায়াতে ইসলামি ও অন্যান্য ইসলামী দল ইতোমধ্যে একক প্রার্থী ঘোষণা করলেও বিএনপি এখনো কোনো আসনে প্রার্থী চূড়ান্ত করতে পারেনি। প্রতিটি আসনেই ৬–৭ জন করে প্রায় অর্ধশতাধিক নেতার মধ্যে মনোনয়ন প্রতিযোগিতা চলছে।

দলের অনেক পুরোনো নিষ্ক্রিয় নেতাও এখন মাঠে সরব। সম্ভাব্য প্রার্থীরা নিয়মিত বিভিন্ন কর্মিসভা, সামাজিক অনুষ্ঠান ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিচ্ছেন, এতে এলাকায় নির্বাচনি আমেজ তৈরি হয়েছে। অন্যদিকে জামায়াত আগে ভাগে একক প্রার্থী ঘোষণা করায় তারা কিছুটা এগিয়ে আছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত।

জেলার প্রতিটি উপজেলা বিএনপিতে এখনো গ্রুপিং ও কোন্দল বিদ্যমান, যা দলের অভ্যন্তরীণ ঐক্যে প্রভাব ফেলছে। দলীয় মনোনয়ন ঘোষণার পর এ বিভক্তি দূর করার আহ্বান জানিয়েছেন স্থানীয় কর্মীরা।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ জানান, “প্রতিটি আসনে যোগ্য প্রার্থী রয়েছেন। চলতি মাসের শেষের দিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবুজ সংকেত দেবেন।”

### ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর)
এই আসনে মাঠে আছেন অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন, এমএ হান্নান, কেএম বশির উদ্দিন তুহিন, ড. শামসুল হক কিবরিয়া, আলী আযম চৌধুরী, প্রিন্সিপাল এমএ মোনায়েমসহ একাধিক নেতা। জামায়াতের পক্ষ থেকে প্রার্থী হয়েছেন অধ্যাপক (অব.) একেএম আমিনুল ইসলাম এবং খেলাফত মজলিস থেকে মাওলানা সাইফুল্লাহ বিন আনসারী।

### ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ)
বিএনপির সম্ভাব্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা, এসএন তরুণ দে, শেখ মোহাম্মদ শামীম, অ্যাডভোকেট নুরুজ্জামান তপু, আহসান উদ্দিন খান শিপন, শাহজাহান সিরাজ, ডা. নাজমুল হুদা বিপ্লব প্রমুখ। জামায়াতের মনোনীত প্রার্থী মাওলানা মোবারক হোসাইন।

### ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর–বিজয়নগর)
বিএনপির প্রার্থী হতে আগ্রহী সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট হারুন আল রশিদ, ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং ড. তৌফিকুল ইসলাম মিথিল। জামায়াতের প্রার্থী মো. জোনায়েদ হাসান।

### ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া)
এ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমানসহ নাজমুল হুদা খন্দকার, নাছির উদ্দীন হাজারী, মুসলেম উদ্দিন, কবির আহাম্মেদ ভূঁইয়া ও নসরুল্লাহ খান জুনায়েদ মনোনয়ন প্রত্যাশী। জামায়াতের প্রার্থী মো. আতাউর রহমান সরকার।

### ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর)
বিএনপির প্রার্থী হিসেবে কাজ করছেন কাজী নাজমুল হোসেন তাপস, সায়েদুল হক সাঈদ, তকদীর হোসেন জসিম, সালাহউদ্দিন ভূঁইয়া শিশির, অ্যাডভোকেট আবদুল মান্নান, কেএম মামুন অর রশিদ ও রাজীব আহসান পাপ্পু। জামায়াতের প্রার্থী আব্দুল বাতেন।

### ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর)
সাবেক সংসদ সদস্য এমএ খালেক ছাড়াও বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট রফিক সিকদার ও কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। জামায়াতের প্রার্থী দেওয়ান নকিবুল হুদা। এ আসনে গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি জোটগতভাবে বিএনপির জায়গা পেতে পারেন বলেও সূত্র জানায়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি যত দ্রুত মনোনয়ন চূড়ান্ত করবে, তত দ্রুত মাঠে সমন্বিত প্রস্তুতি নিতে পারবে। অন্যথায় জামায়াত ও অন্যান্য ইসলামী দলগুলো আগেভাগে মাঠে থেকে সুবিধা নিতে পারে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ, সরগরম রাজনৈতিক মাঠ

error:

ব্রাহ্মণবাড়িয়ার ৬ আসনে বিএনপির মনোনয়ন দৌড় নিয়ে জল্পনা

আপডেট সময় ১২:০০:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫