ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

আগামী বছরের রোজা শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা

বাংলার খবর ডেস্ক :

এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির প্রাথমিক জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী বছর আমিরাতে পবিত্র রমজান মাস শুরু হতে পারে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি)।

সোসাইটির চেয়ারম্যান জানান, ১৭ ফেব্রুয়ারি বিকেল ৪টা ১ মিনিটে রমজান মাসের সূচক নতুন চাঁদ উদিত হবে। তবে সেই দিন চাঁদ সূর্যাস্তের মাত্র এক মিনিট পর অস্ত যাওয়ায় ঐ সন্ধ্যায় চাঁদ দেখা সম্ভব হবে না। এজন্য রমজান শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ধরা হচ্ছে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি)। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে কমিটির পর্যবেক্ষণের ওপর।

রমজানের শুরুতে আবুধাবিতে রোজার সময় হবে প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট, যা মাসের শেষে বাড়বে ১৩ ঘণ্টা ২৫ মিনিটে। দিনের দৈর্ঘ্য বাড়বে ১১ ঘণ্টা ৩২ মিনিট থেকে ১২ ঘণ্টা ১২ মিনিট পর্যন্ত।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রমজানের শুরুতে আবুধাবির তাপমাত্রা থাকবে ১৬°C থেকে ২৮°C এর মধ্যে, যা উত্তর গোলার্ধের শীতের প্রভাব বহন করবে। মাসের শেষে তাপমাত্রা বাড়তে পারে ১৯°C থেকে ৩২°C পর্যন্ত। এ সময় বসন্ত ঋতুর আবহ ও পশ্চিমা বাতাস অনুভূত হবে।

তিনি আরও জানান, রমজান মাস জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ ১৫ মিলিমিটার অতিক্রম করতে পারে, যা স্বাভাবিক মৌসুমি গড়ের সাথে সামঞ্জস্যপূর্ণ।

উল্লেখ্য, ২০২৬ সালের রমজান শুরু হতে আর মাত্র ১৩৯ দিন বাকি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

আগামী বছরের রোজা শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা

আপডেট সময় ১০:১৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫