ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৮ দিন পর দুই ইউনিটে উৎপাদনে ফিরল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র Logo শিক্ষাপ্রতিষ্ঠানে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ২৩ সেপ্টেম্বর Logo সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার Logo জামালপুরে বিচারকের বাসায় চুরি: আরও ৫ জন গ্রেপ্তার, আগের ৫ জন জড়িত নন Logo আখাউড়া সীমান্তে কাঁটাতারের পাশে কিশোরের মরদেহ, উদ্ধারে বিজিবি-বিএসএফের সমন্বয়ের উদ্যোগ Logo আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট Logo সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে যুক্তরাষ্ট্রের কাঁচা তুলা প্রতিনিধি দল Logo মাধবপুরে নবাগত উপজেলা শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ Logo ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি নিয়ে মাধবপুরে বিভ্রান্তি Logo সেবার মানোন্নয়নে পরিবর্তন, দালাল তৎপরতা নিয়ে প্রশ্ন

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

বাংলার খবর নিউজ ডেস্ক হবিগঞ্জে হামলা ও সংঘাতের ঘটনায় বাঁ চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী ও জাতীয় ছাত্রশক্তির নবীগঞ্জ উপজেলা শাখার সংগঠক আলিফ চৌধুরী। গত মঙ্গলবার হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি চলাকালে বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে হামলায় গুরুতর আহত হন তিনি। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে আসা হলে বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে তার বাঁ চোখে অস্ত্রোপচার সম্পন্ন হয়।

আলিফ নবীগঞ্জের হোমল্যান্ড স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁর পরিবার সূত্রে জানা গেছে, তাঁর বাবা অসুস্থতার কারণে হাঁটতে পারেন না এবং মা একজন প্রতিবন্ধী। দুই বোনের বিয়ে হয়ে গেছে এবং বড় ভাইও পরিবারের দায়িত্ব নেওয়ার মতো অবস্থায় নেই। এমন সংকটের মধ্যে আলিফ নিজের পড়াশোনার পাশাপাশি আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং করে পুরো পরিবারের খরচ চালিয়ে আসছিলেন।

অস্ত্রোপচার শেষে এনসিপির চিকিৎসক সংগঠন ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্যসচিব ডা. আবদুল আহাদ জানান, বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সকালে অস্ত্রোপচার করা হলেও আলিফের বাঁ চোখের দৃষ্টিশক্তি আর ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। পাশাপাশি তাঁর ডান চোখেও তিনি বর্তমানে ঝাপসা দেখছেন।

এদিকে বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন আলিফকে দেখতে যান এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ শীর্ষ নেতারা। পরে সংবাদ সম্মেলনে এনসিপির পক্ষ থেকে আলিফের চিকিৎসার ব্যয়ভার বহন, পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনাসহ তিন দফা দাবি জানানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

৮ দিন পর দুই ইউনিটে উৎপাদনে ফিরল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

error:

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

আপডেট সময় ০১:৪৭:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬