ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে রাশিয়া নিষেধাজ্ঞা বিল পাস, ১০০ শতাংশ শুল্কের ঝুঁকিতে ভারত Logo পথ বন্ধ করে বাউন্ডারি নির্মাণ, ওসি-চেয়ারম্যানকে ইউএনওর চিঠি Logo মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে নিহত ১, আহত ২ Logo মাধবপুরের ঐতিহ্যবাহী সোহেল সিনেমা এখন কালের সাক্ষী Logo হাইমচরে ২৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার Logo মাধবপুরে শিক্ষকদের বেতন বিবরণী বিতরণ নিয়ে প্রশ্ন, তদন্তের আশ্বাস Logo মাধবপুরে মাঠে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু Logo লাখাইয়ে চুরির অভিযোগে যুবক গ্রেফতার, কারাগারে Logo আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল ভারত Logo এনটিআরসিএর প্রতিষ্ঠান প্রধান-সহকারী প্রধান পরীক্ষার ভাইভা ১ অক্টোবর

মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৪১.০০.০০০০.০০০.০২৩.১৮.০০১.২৬.৫৫৬ নম্বর পত্রের আলোকে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ উপলক্ষে তথ্য সংগ্রহকারী (Enumerator) ও সুপারভাইজার পদে অস্থায়ী নিয়োগের ফলাফল আগামী ৬ আগস্ট ২০২৬ প্রকাশ করা হবে।

এ তথ্য মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এক জরুরি ঘোষণায় জানিয়েছেন।

ঘোষণায় বলা হয়েছে, প্রধানমন্ত্রী ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ সেবা দেশব্যাপী সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে। ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার স্বেচ্ছাসেবীদের মাধ্যমে তথ্য যাচাই-বাছাই কার্যক্রম পরিচালিত হবে।

এ সময় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রলোভনে পড়ে কিংবা ফ্যামিলি কার্ড সেবা দেওয়ার নামে কারও সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে সতর্ক করা হয়েছে।

এ ছাড়া ফ্যামিলি কার্ডের নামে কেউ অর্থ দাবি করলে অথবা কোনো ধরনের অনিয়মের চেষ্টা করলে তা দ্রুত উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফ্যামিলি কার্ড সংক্রান্ত কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখতে সবাইকে সতর্ক ও সচেতন থাকার অনুরোধ জানানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে রাশিয়া নিষেধাজ্ঞা বিল পাস, ১০০ শতাংশ শুল্কের ঝুঁকিতে ভারত

error:

মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট

আপডেট সময় ০৪:৩৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬