ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুইজনের যাবজ্জীবন Logo পাঁচ চা বাগানে কর্মবিরতি, মজুরি না পেয়ে সংকটে হাজারো শ্রমিক Logo ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের Logo কুষ্টিয়ায় ছয় হত্যা মামলা: হানিফসহ চার আসামির বিরুদ্ধে আজ রায় Logo তুরাগ নদ থেকে বিমানবাহিনীর চাকরিচ্যুত কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার Logo চুনারুঘাটে ৬১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ Logo মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, পলাতক ৩ Logo সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িক বন্ধ এনআইডি সার্ভার Logo লাখাইয়ে তারেক আহমেদ হত্যা মামলার প্রধান আসামি সায়েল মিয়া গ্রেপ্তার Logo নাসিরনগরের ফান্দাউকে চেয়ারম্যান প্রার্থী মালেক শাহকে ঘিরে আলোচনা

বৃন্দাবন চা বাগানে চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণ

মো. সুমন মিয়া, বাহুবল প্রতিনিধি:

হবিগঞ্জের বাহুবল উপজেলার ঐতিহ্যবাহী বৃন্দাবন চা বাগানের শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাওয়া উপহার হিসেবে এসব রেইনকোট বিতরণ করা হয়। বর্ষা মৌসুমে চা শ্রমিকদের দুর্ভোগ কিছুটা লাঘব করতেই এ মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।

রেইনকোট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিশিষ্ট অর্থনীতিবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব ড. রেজা কিবরিয়ার। তবে তিনি উপস্থিত না থাকায় তাঁর প্রতিনিধি হিসেবে শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণ করেন ড. আজাদ আলী সুমন।

অনুষ্ঠানে বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষার, সিনিয়র সহসভাপতি হাফেজ আঃ রকিব, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, সাংগঠনিক সম্পাদক আঃ হাই শিবলো ও খন্দকার খোরশেদ আলম সুজন, পুটিজুরি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মামুন মিয়া এবং সাতকাপন ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ দুলাল মিয়া মেম্বারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া বাহুবল উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।

রেইনকোট হাতে পেয়ে চা বাগানের শ্রমিকদের মধ্যে আনন্দ ও স্বস্তি দেখা যায়। বর্ষাকালে বৃষ্টির মধ্যে কাজ করতে হয় এমন শ্রমিকদের জন্য রেইনকোটটি প্রয়োজনীয় সহায়ক হিসেবে কাজে আসবে বলে তারা জানান।

অনুষ্ঠানে অতিথিরা চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও সংকটে পাশে থাকার আশ্বাস দেন তারা।

আয়োজকরা বলেন, চা শ্রমিকদের কল্যাণে এ ধরনের মানবিক সহায়তা ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে। স্থানীয়দের মতে, চা শ্রমিকদের দৈনন্দিন দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় সহায়তা ও কল্যাণমূলক উদ্যোগ আরও বাড়ানো প্রয়োজন।

জনপ্রিয় সংবাদ

রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুইজনের যাবজ্জীবন

error:

বৃন্দাবন চা বাগানে চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণ

আপডেট সময় ০১:১৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬