ঢাকা ০৩:২০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে একসঙ্গে চার শিশু নিখোঁজ, পরিবারে উদ্বেগ Logo রাতের আগুনে নিঃস্ব তিন ব্যবসায়ী, মৌজপুর বাজারে পুড়ল ৩ দোকান Logo চুনারুঘাটে ২৫ পিস ভারতীয় ইয়াবাসহ অটোচালক আটক Logo বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে হাইমচরে বৃক্ষরোপণ কর্মসূচি Logo হাইমচরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা ও ক্লাস্টার ট্রেনিং Logo হাইমচর সরকারি কলেজের সামনে ঝুঁকিপূর্ণ সড়ক, সংস্কারের দাবি Logo মাধবপুরে মাদ্রাসাছাত্র হত্যা মামলায় শিক্ষক গ্রেপ্তার Logo বাহুবলে সংঘর্ষ চলাকালে দোকানপাটে হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন Logo পিয়াইম গণপাঠাগারের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, ১৩ শিক্ষার্থীকে সম্মাননা Logo লাখাইয়ে পর্যাপ্ত সার বরাদ্দ, স্বস্তিতে কৃষকরা

বাহুবলে সংঘর্ষ চলাকালে দোকানপাটে হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষ চলাকালে দোকানপাটে হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় মিরপুর চৌমুহনী ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে ব্যবসায়ী কল্যাণ সমিতির (ব্যকস) সভাপতি আলহাজ্ব শামসুল হক মাস্টার সভাপতিত্ব করেন।

মানববন্ধনে বক্তব্য দেন বাহুবল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী শামছুল আলম, মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমেদ, ব্যকসের সাবেক সভাপতি মুতাব্বির হোসেন, সাংগঠনিক সম্পাদক আলমগীর রাজ, ব্যবসায়ী মীর জমিলুন্নবী ফয়ছল, সহসভাপতি ফরিদ মিয়া, বিএনপি নেতা হাজী ইউনুস আলী ও আব্দুল ওয়াহিদ, যুবদল নেতা জয়নাল আবেদীন ও শামীম আল হোসাইন, তুরাব আলী, মাওলানা কুতুব উদ্দিন, লুৎফুর রহমান চৌধুরী সুমনসহ ব্যবসায়ী ও স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, আগের সালিশ বৈঠকে গৃহীত মুছলেকা অনুযায়ী দুই লাখ টাকা জামানত আদায়ের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে সংঘর্ষের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ প্রদান এবং ব্যবসায়ী ও ক্রেতা সাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

তারা আরও বলেন, মিরপুর চৌমুহনী ব্যবসায়ী কল্যাণ সমিতি ও প্রশাসনের সমন্বয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ভবিষ্যতে বাজারে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ করতে হবে।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত মিরপুর বাজারে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে বাজারের কয়েকটি দোকানপাটে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে।

ঘটনার পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে মিরপুর চৌমুহনী ব্যবসায়ী কল্যাণ সমিতি মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে একসঙ্গে চার শিশু নিখোঁজ, পরিবারে উদ্বেগ

error:

বাহুবলে সংঘর্ষ চলাকালে দোকানপাটে হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় ০৮:৩৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬