ঢাকা ১০:১৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নোয়াপাড়ায় ৩০৫ জনের চোখ পরীক্ষা, ছানি শনাক্ত ৫৫ জন Logo সাবেক প্রধান শিক্ষকের বাসায় চুরি, হাত-পা ও চোখ বেঁধে লুট Logo গুলিস্তানে জাসদ কার্যালয়ের সামনে থেকে শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী আটক Logo মাধবপুরে ভোররাতে পুলিশের অভিযান, ১২৫ বোতল স্কাফ সিরাপসহ আটক ২ Logo লাখাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই গর্ভবতী গাভীর মৃত্যু, নিঃস্ব দরিদ্র খামারি Logo লাখাইয়ে বসতঘরের টাইলস খুঁড়ে ১৪ পদ্মগোখরা ও ২৮ ডিম উদ্ধার Logo অপ্রতিম হত্যা: শোকের মধ্যেই বাবা-মাকে অজ্ঞাত নম্বর থেকে হুমকি Logo মাধবপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি, সরকারি চাকরিজীবীদেরও মিলতে পারে দীর্ঘ ছুটি Logo পুলিশকে গোয়েন্দা সক্ষমতা কাজে লাগিয়ে আওয়ামী লীগের সম্পৃক্তদের আইনের আওতায় আনার নির্দেশ

বিএনপির পক্ষ থেকে চুনারুঘাটে পূজামণ্ডপে শুভেচ্ছা অনুদান

বাংলার খবর ডেস্ক:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে হবিগঞ্জের চুনারুঘাটে বিভিন্ন পূজামণ্ডপে নগদ শুভেচ্ছা অনুদান প্রদান করা হয়েছে।

শনিবার সকাল ১১টায় রানীগাঁও ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতা এড. আমিনুল ইসলাম রানীগাঁও ও সাটিয়াজুরীর পূজামণ্ডপ নেতৃবৃন্দের হাতে অনুদান তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এড. মনিরুল ইসলাম। সঞ্চালনা করেন রানীগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. মীর সিরাজ আলী ও সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার করিম সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে এড. আমিনুল ইসলাম বলেন, “বাগানের মানুষরা মানুষ, আমরাও মানুষ—এর মধ্যে কোনো ভেদাভেদ নেই। যারা ভেদাভেদ তৈরি করবে, তাদের পরিণতি ভয়াবহ হবে।” তিনি নিজের চেয়ার ছেড়ে সাধারণ শ্রমিকদের কাতারে বসে দিলীপ কুমার নামে এক শিক্ষককে আসন দিয়ে সৌহার্দ্যের দৃষ্টান্ত স্থাপন করেন।

তিনি আরও বলেন, “এই সামান্য অনুদান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে দেওয়া হলো। দুর্গাপূজা চলাকালে কোনো অসুবিধা হলে আমরা পাশে থাকব। স্বাধীনতার এত বছর পরও বাগানবাসীর উন্নয়ন হয়নি; আপনারা যেসব চাহিদা রাখেন, সেগুলো পূরণের সর্বোচ্চ চেষ্টা করা হবে।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নোয়াপাড়ায় ৩০৫ জনের চোখ পরীক্ষা, ছানি শনাক্ত ৫৫ জন

error:

বিএনপির পক্ষ থেকে চুনারুঘাটে পূজামণ্ডপে শুভেচ্ছা অনুদান

আপডেট সময় ০৯:৫০:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫