ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

জামায়াত ও ইসলামী আন্দোলন জাতীয় বেঈমান: এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি । বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন হচ্ছে জাতীয় বেঈমান। বিভিন্ন সময়ে আওয়ামী লীগকে সহযোগিতা করে তারা স্বৈরাচারকে টিকিয়ে রাখতে ভূমিকা রেখেছে।

সোমবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা (পূর্ব) বিএনপির সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ১৯৮৫ ও ১৯৯৬ সালে জামায়াত আওয়ামী লীগের পাশে দাঁড়িয়ে শুধু বিএনপির সঙ্গেই নয়, পুরো জাতির সঙ্গে বেঈমানি করেছে। তিনি অভিযোগ করে আরও বলেন, ইসলামী আন্দোলন আসলে ধর্মীয় পীরদের দল নয়, তারা হচ্ছে ভণ্ড। গত ১৭ বছর স্বৈরাচারের বিরুদ্ধে বিএনপি আন্দোলন করলেও তখন ইসলামী আন্দোলন কোথাও দেখা যায়নি।

এ্যানি আরও বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনগুলোতে আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার জন্য ইসলামী আন্দোলন তথা হাতপাখা প্রতীক ব্যবহার করেছে। বর্তমানে জামায়াত ও ইসলামী আন্দোলন পিআরের নামে আন্দোলন চালিয়ে পরিস্থিতি ঘোলাটে করছে এবং নির্বাচনী পরিবেশকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে।

তিনি ঐক্যের ডাক দিয়ে বলেন, এ ধরনের বেঈমান রাজনীতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

সম্মেলনে সদর উপজেলা (পূর্ব) বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সচিব ইসমাইল জবি উল্যাহ। স্বাগত বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

আপত্তির মুখেও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্টে শ্রোতাদের ঢল

error:

জামায়াত ও ইসলামী আন্দোলন জাতীয় বেঈমান: এ্যানি

আপডেট সময় ০৮:২৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫