ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

কুড়িগ্রাম আইনজীবী সমিতির নির্বাচন: ১৮ পদে বিএনপি, ১টিতে জামায়াতের জয়

বাংলার খবর ডেস্ক কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীরা বড় জয় পেয়েছেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত অ্যাডভোকেট ফখরুল ইসলাম।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন জামায়াত সমর্থিত অ্যাডভোকেট সরদার মো. তাজুল ইসলাম।

ঘোষিত ফলে দেখা যায়, সভাপতি পদে ফখরুল ইসলাম পেয়েছেন ১২৮ ভোট, তার প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার পেয়েছেন ১০৭ ভোট। সাধারণ সম্পাদক পদে তাজুল ইসলাম পেয়েছেন ১২১ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত অ্যাডভোকেট আবুল কাশেম পেয়েছেন ১১২ ভোট।

নির্বাচনে মোট ভোটার ছিলেন ২৪৯ জন, এর মধ্যে ২৪১ ভোট কাস্ট হয় এবং ৬টি ভোট বাতিল হয়। এছাড়া সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদকসহ সাতটি সম্পাদকীয় পদ ও কার্যনির্বাহী সদস্য পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পান।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

কুড়িগ্রাম আইনজীবী সমিতির নির্বাচন: ১৮ পদে বিএনপি, ১টিতে জামায়াতের জয়

আপডেট সময় ০৭:২১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫