ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদক রোধে লাখাইয়ে সচেতনতা সভা

পারভেজ হাসান লাখাই প্রতিনিধি

লাখাই উপজেলায় বাল্যবিবাহ, ইভটিজিং, যৌতুক, জুয়া ও মাদক প্রতিরোধে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ২ নম্বর মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি হাইস্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলীর নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানে থানার এসআই প্রণয়, এএসআই সালাম ও এএসআই প্রদীপসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় স্কুলের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন।

আলোচনায় ওসি বন্দে আলী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরাই সমাজের ভবিষ্যৎ। বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদক সমাজের শান্তি-শৃঙ্খলা ধ্বংস করছে। এসব সামাজিক ব্যাধির বিরুদ্ধে তোমাদের সোচ্চার হতে হবে।” তিনি আরও আশ্বাস দেন, যেকোনো অপরাধ বা হয়রানির ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে এবং পুলিশ সর্বদা শিক্ষার্থীদের পাশে থাকবে।

সভায় শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্ন করলে পুলিশ কর্মকর্তারা তাদের আইনি অধিকার ও করণীয় সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এ সময় স্কুলের প্রধান শিক্ষক জানান, শিক্ষার্থীদের সচেতন করে গড়ে তুলতে এমন কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি তাদের শুধু পড়ালেখায় নয়, দায়িত্বশীল নাগরিক হিসেবেও এগিয়ে যেতে সহায়ক হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদক রোধে লাখাইয়ে সচেতনতা সভা

আপডেট সময় ০৯:১০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫