ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে মোবাইল চুরির মহোৎসব, নেই কার্যকর পদক্ষেপ

মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে যাত্রীদের মোবাইল ফোন চুরি এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। প্রতিদিনই একাধিক যাত্রী চোরচক্রের টার্গেটে পরিণত হলেও কোনো কার্যকর ব্যবস্থা চোখে পড়ছে না বলে অভিযোগ উঠেছে।

যাত্রীদের দাবি, উপজেলা প্রশাসন ও মাধবপুর থানা বিষয়টি জানলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। বিশেষ করে স্টেশনের উত্তর পাশের প্ল্যাটফর্মে নেই বৈদ্যুতিক আলো ও নিরাপত্তা ব্যবস্থা। সন্ধ্যার পর অন্ধকার নেমে আসলে চোরচক্র পারাবত এক্সপ্রেসসহ বিভিন্ন ট্রেন থামার সময় সুযোগ নিয়ে যাত্রীদের মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছে।

স্টেশন মাস্টার মনির হোসেন বলেন—“আলো ও সিসিটিভি স্থাপনের জন্য একাধিকবার কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।”

স্থানীয় যাত্রী ও সচেতন মহল জানিয়েছেন, দ্রুত স্টেশন এলাকায় পর্যাপ্ত আলোকসজ্জা ও সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করলে এ ধরনের অপরাধ প্রতিরোধ সম্ভব বলে তারা মনে করেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

error:

নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে মোবাইল চুরির মহোৎসব, নেই কার্যকর পদক্ষেপ

আপডেট সময় ০৯:০২:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫