ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

নবীগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

Oplus_16908288

মোঃ সাগর আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ): হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পানিতে ডুবে তিন শিশুর করুণ মৃত্যু হয়েছে। নিহতরা চাচাতো-ফুফাতো ভাইবোন। বুধবার দুপুর দেড়টার দিকে করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ওই গ্রামের রতীশ সরকারের ছেলে শ্রাবন সরকার (৩), জগাই সরকারের ছেলে শুভ সরকার (৪) এবং নোয়াগাঁও গ্রামের ব্রজলাল সরকারের মেয়ে অহনা সরকার (৫)। শ্রাবন ও শুভ চাচাতো ভাই, আর অহনা তাদের ফুফাতো বোন। তারা নবীগঞ্জ পৌর এলাকার জয়নগরে বসবাস করত। বেড়াতে এসে প্রাণ হারায় তারা।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির আঙিনায় খেলার সময় এক শিশু অসাবধানতাবশত বাড়ির পুকুরে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে আরও দুইজনও পানিতে পড়ে যায়। প্রথমে কেউ বিষয়টি টের পাননি। পরে দুপুরে গ্রামের এক নারী পানিতে ভাসতে থাকা অহনাকে দেখতে পান। খোঁজাখুঁজি করে পুকুর থেকে শ্রাবন, শুভ ও অহনার মরদেহ উদ্ধার করা হয়।

পরে দ্রুত তাদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. চম্পক কিশোর সাহা সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই আনিসুর রহমান হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় হাসপাতালের প্রাঙ্গণে নিহত শিশুদের স্বজনদের আহাজারীতে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। নিথর দেহগুলো পাশাপাশি রাখা হলে স্বজনদের কান্নায় ভেঙে পড়ে চারপাশ। শোকে পাথর হয়ে যান শিশুদের বাবা-মা। স্থানীয় শত শত মানুষ হাসপাতাল প্রাঙ্গণে ভিড় করে এ দৃশ্য প্রত্যক্ষ করেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

নবীগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় ০৫:১৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫