ঢাকা ০১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দৈনিক ভোরের ডাকের সংবাদের প্রতিবাদ, প্রকল্পে অনিয়মের অভিযোগ প্রত্যাখ্যান চেয়ারম্যান নোমান মিয়ার Logo মাধবপুরে ৫৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo মাধবপুরে নিখোঁজ মাদক ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে মানববন্ধন, কালনী ট্রেন অবরোধ Logo নিজ অর্থায়নে উন্নয়ন কাজে প্রশংসিত মীর ইব্রাহিম মিয়া Logo শিগগির খুলছে না মালয়েশিয়ার শ্রমবাজার Logo চুনারুঘাটের শালটিলা বন বিটে ২৫ হাজার বিভিন্ন প্রজাতির চারা রোপণ Logo চুনারুঘাটে অভিযানে গ্রেপ্তার মাদক মামলার আসামি ফিরোজ মিয়া Logo সংসদে মাধবপুর-চুনারুঘাটের উন্নয়ন দাবিতে সোচ্চার এমপি ফয়সল, চৌমুহনী রাবার ড্যাম পুনরায় চালুর আহ্বান Logo মাধবপুরে জুলাই শহীদ শামীম মিয়ার নামে সড়ক নামকরণের দাবিতে স্মারকলিপি Logo হরিশ্যামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাদ ধসের ঘটনায় আদালতের নির্দেশ

মাধবপুরে সার ও বীজ মনিটরিং সভা অনুষ্ঠিত

Oplus_16908288

মাধবপুর প্রতিনিধিঃ মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আজ অনুষ্ঠিত হলো সার ও বীজ মনিটরিং কমিটির সভা। কৃষকদের কাছে সঠিক সময়ে মানসম্মত সার ও বীজ পৌঁছে দেওয়া এবং কৃষি উৎপাদনকে আরও গতিশীল করার লক্ষ্যে এ সভায় গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচিত হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেম, উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জীবন ফকির, অফিসার ইনচার্জ শহীদ উল্ল্যাহ এবং সংশ্লিষ্ট ডিলারবৃন্দ। আলোচনায় উঠে আসে—সার ও বীজের সরবরাহ নিশ্চিতকরণ, মূল্য নিয়ন্ত্রণ এবং কৃষকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি করার বিষয়।

কৃষি কর্মকর্তা জানান, চলমান সার সংকট নিরসনে ইতোমধ্যে নানা কৌশল ও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বাজারে অতিরিক্ত দামে সার বিক্রির ঘটনা প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ডিলারদের নির্ধারিত নিয়ম মেনে সরবরাহ নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

সভায় বক্তারা বলেন, কৃষি দেশের অর্থনীতির প্রধান ভিত্তি। তাই কৃষকের স্বার্থ রক্ষা ও উৎপাদন বৃদ্ধির স্বার্থে মনিটরিং কার্যক্রম আরও জোরদার করতে হবে। কৃষি উন্নয়নকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

দৈনিক ভোরের ডাকের সংবাদের প্রতিবাদ, প্রকল্পে অনিয়মের অভিযোগ প্রত্যাখ্যান চেয়ারম্যান নোমান মিয়ার

মাধবপুরে সার ও বীজ মনিটরিং সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৫:০৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫