ঢাকা ০৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা, জানাল মোদি সরকার Logo ৫৫ বিজিবির অভিযানে ৬০ কেজি ভারতীয় গাঁজা জব্দ, জুলাই মাসে উদ্ধার ১৩২ কেজি Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

মাধবপুরে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ভিড়ে ভোগান্তিতে রোগীরা

শেখ ইমন আহমেদ, মাধবপুর (হবিগঞ্জ): হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের অনিয়ন্ত্রিত ভিড়ে। অফিস সময়ের মধ্যে কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা অমান্য করে তারা ডাক্তারদের চেম্বারে ভিড় জমাচ্ছেন। ফলে চিকিৎসা নিতে আসা রোগীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে এবং সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

প্রতিদিন সকাল থেকে বিভিন্ন ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা হাসপাতালের ওয়ার্ড ও চিকিৎসকদের কক্ষে অবাধে প্রবেশ করছেন। এমনকি জরুরি বিভাগের সামনেও তাদের অবস্থান দেখা যায়। অভিযোগ রয়েছে, তারা রোগীদের ব্যবস্থাপত্র নিয়ে টানাহেঁচড়া করেন এবং ছবি তুলে ওষুধের ব্র্যান্ড পর্যবেক্ষণ করেন—যা রোগীদের জন্য বিরক্তিকর হয়ে উঠেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জেলা পর্যায়ের কর্মকর্তারাও মোটরসাইকেলে করে এসে দীর্ঘ সময় অবস্থান করেন। তবে সাংবাদিকদের উপস্থিতি টের পেলেই দ্রুত স্থান ত্যাগ করেন।

এ ছাড়া হাসপাতালের আশপাশে কয়েকটি বেসরকারি ক্লিনিকের দালাল চক্রও সক্রিয়। তারা রোগীদের নির্দিষ্ট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা-নিরীক্ষার জন্য চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ রয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১১৩ নম্বর কক্ষে সরেজমিনে গিয়ে দেখা যায়, একাধিক ওষুধ কোম্পানির প্রতিনিধি চিকিৎসকের চেম্বারের সামনে দাঁড়িয়ে আছেন। এ সময় রোগী ময়না বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন,
“ডাক্তার রোগী দেখবেন কখন? সবসময় দেখি ওষুধ কোম্পানির লোকজনের ভিড়ে ডাক্তার ব্যস্ত থাকেন।”

নাম প্রকাশে অনিচ্ছুক এক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বলেন, “কি করব ভাই? এম.এ পাস করে বসে আছি। সরকারি চাকরি পাওয়া স্বপ্নের মতো। তাই বাধ্য হয়েই কোম্পানির হয়ে কাজ করছি।”

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইমরুল হাসান বলেন,
“সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ডাক্তারদের চেম্বারে কোনো প্রতিনিধি ভিজিট করতে পারবেন না। নির্ধারিত দুই দিন—রবিবার ও বুধবার—প্রতিনিধিরা সাক্ষাৎ করতে পারবেন। নিয়ম ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা, জানাল মোদি সরকার

error:

মাধবপুরে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ভিড়ে ভোগান্তিতে রোগীরা

আপডেট সময় ০৯:৩৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫