ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

নবীগঞ্জে নিখোঁজের দুইদিন পর ভাসমান অবস্থায় যুবকের লাশ উদ্ধার

মোঃ সাগর আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ):
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও ও পিটুয়া গ্রামের মধ্যবর্তী স্থানে ফাঁস গাছ ব্রিজের নিচ থেকে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম জাবেদ মিয়া (২৬)। তিনি বনগাঁও গ্রামের আতিক মিয়ার ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে একটি ফোন কল আসার পর জাবেদ বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর ফেরেননি। দুইদিন নিখোঁজ থাকার পর শুক্রবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে হাসনকালিপাড় এলাকায় ব্রিজের নিচে পানিতে তার লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি শেখ কামরুজ্জামান, ওসি (তদন্ত) দুলাল মিয়া, এসআই কাদের আহমেদের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে এসআই রিপন চন্দ্রের নেতৃত্বে সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান জানান, প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানা যাবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

আপত্তির মুখেও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্টে শ্রোতাদের ঢল

error:

নবীগঞ্জে নিখোঁজের দুইদিন পর ভাসমান অবস্থায় যুবকের লাশ উদ্ধার

আপডেট সময় ১১:৫৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫