ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে দপ্তরির ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo আজমিরীগঞ্জে ফল ব্যবসায়ীর মোবাইল নেওয়ার অভিযোগ, এসআইকে প্রত্যাহারের সুপারিশ Logo বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী Logo এক ব্যক্তি একাধিক সার ডিলারশিপের মালিক হতে পারবেন না: নতুন নীতিমালা জারি Logo সন্ত্রাসবিরোধী আইনের মামলায় হবিগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার Logo দেশে রেকর্ড লোডশেডিং: ১০ ঘণ্টার ব্যবধানে ভাঙল আগের সব রেকর্ড Logo পিরোজপুরে ১২ পরীক্ষার্থীর জন্য ১১ শিক্ষক: পাস করা একমাত্র শিক্ষার্থীর নামই জানেন না প্রধান শিক্ষক Logo আখাউড়ায় কেল্লা শাহ মাজারের ৭ দিনব্যাপী বার্ষিক ওরশ শুরু আজ Logo দাখিলে মাধবপুর উপজেলা সেরা কমলপুর হযরত শাহজালাল (রহ.) আলিম মাদ্রাসা Logo মাধবপুরে ১২ শিক্ষাপ্রতিষ্ঠানে জিপিএ-৫ নেই

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী আজ, নতুন কমিটি গঠনে দৃষ্টি নির্বাচনের দিকে

বাংলার খবর ডেস্ক কর্মিসভার মাধ্যমে নতুন কমিটি গঠন করেছে স্বেচ্ছাসেবক দল। শিগগির ইউনিয়ন পর্যায়ের বাকি ইউনিট কমিটিগুলোও করার পরিকল্পনা নিয়েছে সংগঠনটি। ইতিমধ্যে দেশের ৪ হাজার ৬০৯টি ইউনিয়নের মধ্যে সাড়ে ৩ হাজারের বেশি ইউনিয়নে কমিটি গঠিত হয়েছে। বাকি কমিটিগুলো আগামী এক মাসের মধ্যে গঠন সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ইউনিয়নের অধীন ওয়ার্ড কমিটিরও প্রায় ৭৫ শতাংশ ইতিমধ্যে গঠিত হয়েছে বলে জানা গেছে।

তিন বছর মেয়াদি স্বেচ্ছাসেবক দলের বর্তমান কেন্দ্রীয় কমিটির মেয়াদ আগামী ৪ সেপ্টেম্বর শেষ হচ্ছে। তবে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষিত হওয়ায় সংগঠনটির দৃষ্টি এখন নির্বাচনের দিকে। বিএনপির প্রার্থী যাচাই-বাছাই প্রক্রিয়া চলমান থাকায় নির্বাচনের আগে নতুন কেন্দ্রীয় কমিটি হওয়ার সম্ভাবনা নেই বলেই দলীয় সূত্রে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেন, “বিএনপি সবসময় নির্বাচনমুখী একটি রাজনৈতিক দল। আগামী ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীরা মানসিক ও সাংগঠনিকভাবে প্রস্তুতি নিচ্ছেন। শুধু ভোট নয়, যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করার জন্যও আমাদের সাংগঠনিক প্রস্তুতি রয়েছে।” তিনি আরও জানান, হাইকমান্ড চাইলে যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারে।

আজ মঙ্গলবার স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ১৯৮০ সালের এই দিনে সংগঠনটি প্রতিষ্ঠা করেন। এ উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়েছে। বেলা ১১টায় শেরেবাংলা নগরে শহীদ জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতিহা পাঠ ও দোয়া অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিকেলে আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী দুদিনের কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি। আজ মঙ্গলবার জেলা ও মহানগরে বর্ণাঢ্য শোভাযাত্রা, হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ডাস্টবিন স্থাপন ও বৃক্ষরোপণ কর্মসূচি হবে। আর আগামীকাল বুধবার থানা, উপজেলা ও পৌর শাখাগুলোতে একই ধরনের কর্মসূচি পালিত হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে দপ্তরির ঝুলন্ত মরদেহ উদ্ধার

error:

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী আজ, নতুন কমিটি গঠনে দৃষ্টি নির্বাচনের দিকে

আপডেট সময় ০৬:৩৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫