ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo খাদ্যশস্যের মজুত বেড়ে ২৩ লাখ ৫৯ হাজার টন, নিরাপদ সীমা ১৬ লাখ Logo আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বুল্লা বাজারে কবির খাঁন চৌধুরীর গণসংযোগ Logo নির্বাচনকে ঘিরে আন্দিউড়ায় গণসংযোগে চেয়ারম্যান প্রার্থী মোত্তাকিম চৌধুরী Logo ধর্মঘর কাঁচা সবজি বাজারে কাদা-পানিতে চরম দুর্ভোগ Logo মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo প্রজন্মের প্রতিধ্বনি লাখাইয়ের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo ২৯ বছরেও নিজস্ব ভবন নেই মাধবপুর পৌরসভার Logo বীরাঙ্গনা ও যুদ্ধশিশুর ভিটেমাটি দখলের অভিযোগ, নিরাপত্তা-সহায়তা চান মা-মেয়ে Logo গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ২ Logo মোদির সঙ্গে আজ বৈঠকে পুতিন, গুরুত্ব পাবে প্রতিরক্ষা ও জ্বালানি সহযোগিতা

মৌলভীবাজারে ব্যবসায়ী রুবেল হত্যার রহস্য উদঘাটন, ঘাতক গ্রেপ্তার

আব্দুল বাছিত খান, মৌলভীবাজারঃ
মৌলভীবাজার শহরের শমসেরনগর সড়কের হার্ডওয়্যার ব্যবসায়ী শাহ ফয়েজুল রহমান রুবেল হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জুয়েল মিয়া (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত জুয়েল মিয়া স্থানীয় একটি মিষ্টির দোকানে কাজ করতেন। চাকরি হারানোর পর হতাশ হয়ে তিনি ছিনতাইয়ের পরিকল্পনা করেন। তবে জনসমাগম বেশি থাকায় আগে চেষ্টা সফল হয়নি।

গত ৭ আগস্ট শমসেরনগর রোডের সদাইপাতি এলাকায় ব্যবসায়ী রুবেলকে দোকানে একা পেয়ে জুয়েল ছিনতাইয়ের চেষ্টা চালান। প্রথমে রঙ কেনার কথা বলে দোকানে ঢুকে তিনি রুবেলকে ছুরিকাঘাত করেন। চিৎকার করলে আরও কয়েকটি আঘাত করে রুবেলের মৃত্যু নিশ্চিত করেন তিনি।

পরে রুবেলের ক্যাশ থেকে মাত্র ১১০০ টাকা নিয়ে পালিয়ে যান জুয়েল মিয়া। অবশেষে পুলিশ তদন্তের মাধ্যমে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

খাদ্যশস্যের মজুত বেড়ে ২৩ লাখ ৫৯ হাজার টন, নিরাপদ সীমা ১৬ লাখ

error:

মৌলভীবাজারে ব্যবসায়ী রুবেল হত্যার রহস্য উদঘাটন, ঘাতক গ্রেপ্তার

আপডেট সময় ০৩:৫৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫