ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ, সরগরম রাজনৈতিক মাঠ Logo ঢাকার হাজারীবাগে নামাজ পড়তে বের হয়ে ৬ দিন ধরে নিখোঁজ শিশু আবদুল্লাহ Logo বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে আবদাল সভাপতি, শাহাজাহান সাধারণ সম্পাদক Logo বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়কের ভূমি অধিগ্রহণ শেষ হবে দুই মাসে Logo চুনারুঘাটের নালুয়া চা বাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার Logo ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিস্কার পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি পালন Logo লাখাইয়ের বুল্লা বাজারে রাতেও তীব্র যানজট, ভোগান্তিতে স্থানীয়রা Logo নাসিরনগরে ১০ শয্যা হাসপাতালে একজন নিরাপত্তা প্রহরীই ডাক্তার Logo ম্যাজিক প্যারাডাইস সংলগ্ন এলাকা থেকে নিখোঁজ অপ্রতীমের মরদেহ উদ্ধার Logo প্রধানমন্ত্রী দেশের জন্য নিরলসভাবে কাজ করছেন: এমপি ফয়সল

নবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, কর্মসূচিতে প্রাণবন্ত অংশগ্রহণ

মোঃ সাগর আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ):
‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ করি’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) বেলা ১২টায় উপজেলা হলরুমে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদ উল্লাহ এবং পরিচালনা করেন পজীপ কর্মকর্তা শাকিল আহমেদ। কোরআন তিলাওয়াত করেন জামে মসজিদের ইমাম মাহবুর রহমান এবং গীতা পাঠ করেন নারায়ণ চন্দ্র দাস।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহিন দেলোয়ার, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা জাকারিয়া আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং মৎস্যজীবী সমিতির সদস্যরা।

বক্তারা বলেন, বাংলাদেশ মৎস্য উৎপাদনে দ্রুত এগিয়ে যাচ্ছে। এর সঙ্গে কর্মসংস্থান ও অর্থনৈতিক সম্ভাবনাও সৃষ্টি হচ্ছে। দেশীয় মাছের উৎপাদনে প্রতিবন্ধকতা দূর করে আরও বেশি উৎপাদন নিশ্চিত করতে হবে বলে তারা উল্লেখ করেন।

আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয় এবং সেরা তিনজন মৎস্যজীবীকে ক্রেস্ট প্রদান করা হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ, সরগরম রাজনৈতিক মাঠ

error:

নবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, কর্মসূচিতে প্রাণবন্ত অংশগ্রহণ

আপডেট সময় ০৪:০৩:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫