ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে সংরক্ষিত বন থেকে গাছ চুরি, ট্রাক্টরসহ আটক ২ Logo লাখাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মালবাহী পিকআপ, আহত ৩ Logo লাখাইয়ে বিলে বিষ প্রয়োগের অভিযোগ, ১৫-২০ লাখ টাকার মাছ নিধন Logo হবিগঞ্জ রেড ক্রিসেন্টের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এস.এফ.এ.এম. শাহজাহান Logo মালদ্বীপে সংবর্ধিত ফেনী জেলা বিএনপির দুই নেতা Logo নাসিরনগরে পুঁটি মাছের চ্যাপা শুঁটকি শিল্পে সম্ভাবনা, প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা Logo চুনারুঘাটে ডেনমার্ক প্রবাসীর মায়ের স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ Logo লাখাইয়ে ইউপি চেয়ারম্যান নোমান সারওয়ার জনির জন্মদিন উদযাপন Logo মাধবপুরে ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, সাড়ে চার হাজার শ্রমিকের পাওনা নিয়ে সংকট Logo লাখাইয়ে সালিশ বৈঠকে তালাক ও টাকা পরিশোধকে কেন্দ্র করে যুবকের ওপর হামলা

বাংলাদেশের মা, মাটি, মানুষের সাথে বিএনপির বন্ধন — সৈয়দ মো. ফয়সল

বাংলার খবর ডেস্ক:
হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সল বলেছেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের গণমানুষের জনপ্রিয় রাজনৈতিক দল। অথচ একটি মহল ষড়যন্ত্র ও অপপ্রচারের মাধ্যমে দলকে দুর্বল করার চেষ্টা করছে। কিন্তু বিএনপি মাটি ও মানুষের সাথে অটুট বন্ধনে আবদ্ধ।”

তিনি আরও বলেন, “বিগত কর্তৃত্ববাদী সরকার বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু ব্যর্থ হয়েছে। বরং দমন-পীড়নের বিরুদ্ধে দলের অসংখ্য নেতা-কর্মী জীবন উৎসর্গ করেছেন।” ফয়সল জানান, ১৯৯১ সাল থেকে মাধবপুর-চুনারুঘাটের প্রায় প্রতিটি গ্রাম-মহল্লায় তিনি সংগঠনকে শক্তিশালী করতে কাজ করেছেন।

রোববার (১৭ আগস্ট) চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে তার বড় ছেলে ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেন, “চুনারুঘাট আমার দ্বিতীয় বাড়ি। আমার বাবার মাধ্যমে এ অঞ্চলের খোয়াই নদীর ওপর তিনটি ব্রিজ, পৌরসভা ও হাসপাতালসহ রাস্তাঘাট, স্কুল-কলেজের ব্যাপক উন্নয়ন হয়েছে। ভবিষ্যতেও আমরা পরিবারের পক্ষ থেকে উন্নয়নে ভূমিকা রাখতে চাই।”

গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান হাবিব। এসময় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শফিকুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিমউদ্দিন সামসু, এডভোকেট সর্দার আব্দুস সহিদ, মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশ শুরুর আগেই বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিলসহকারে নেতা-কর্মীরা সমবেত হন। এক পর্যায়ে সমাবেশ জনসমুদ্রে রূপ নেয়।

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে সংরক্ষিত বন থেকে গাছ চুরি, ট্রাক্টরসহ আটক ২

error:

বাংলাদেশের মা, মাটি, মানুষের সাথে বিএনপির বন্ধন — সৈয়দ মো. ফয়সল

আপডেট সময় ১২:০৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫