ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

মাধবপুরে জগদীশপুর ইউপি চেয়ারম্যান জেলে, দায়িত্বহীনতায় স্থবির পরিষদ

Oplus_16908288

বাংলার খবর ডেস্কঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুদ খান মামলা জনিত কারণে জেলে থাকায় প্রায় এক সপ্তাহ ধরে পরিষদের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। নিয়ম অনুযায়ী চেয়ারম্যান অনুপস্থিত থাকলে পরের দিন থেকেই প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব নেওয়ার কথা থাকলেও এখনও তা কার্যকর হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, প্যানেল চেয়ারম্যান মো. আরজু মিয়াকে নানা অজুহাতে দায়িত্ব থেকে বিরত রাখছেন ইউনিয়ন পরিষদের সচিব বলাই চক্রবর্তী। সচিবের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন—
“ইউনিয়ন পরিষদের নীতিমালায় কী বলা আছে আমি জানি না, নীতিমালা পুরোপুরি আমার নলেজে নাই।”

প্যানেল চেয়ারম্যান মো. আরজু মিয়া অভিযোগ করে বলেন— “সচিব আমাকে আজ-কাল বলে দায়িত্বে বসাতে বিলম্ব করছেন। এতে ইউনিয়নের মানুষ ভোগান্তিতে পড়ছে।”

এ বিষয়ে মাধবপুর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মুজিবুল ইসলাম বলেন—
“মূল চেয়ারম্যান না থাকলে প্যানেল চেয়ারম্যান অবশ্যই দায়িত্ব পালন করবেন। আমরা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেব। নাগরিক সেবা বন্ধ হওয়ার সুযোগ নেই। ইউনিয়ন পরিষদ থেকে অনেক গুরুত্বপূর্ণ সেবা নিতে হয়, তাই দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে।”

জানা গেছে, চেয়ারম্যান মাসুদ খান জেলে যাওয়ার পর ১০ আগস্ট থেকে ইউনিয়ন পরিষদের জন্মনিবন্ধন, মৃত্যু নিবন্ধন, সনদপত্রসহ সব ধরনের সেবা বন্ধ রয়েছে। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হয়েছেন এবং দ্রুত সমাধানের দাবিতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বৃদ্ধি পেয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

মাধবপুরে জগদীশপুর ইউপি চেয়ারম্যান জেলে, দায়িত্বহীনতায় স্থবির পরিষদ

আপডেট সময় ০৯:৫৬:৩২ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫