ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি শেরপুরের জাহিদুর

মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শেরপুর জেলার সদর উপজেলার চরমোচারিয়া মাঝপাড়া গ্রামের সন্তান মোঃ জাহিদুর ইসলাম। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন তুর্য দেব বর্মণ।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

ঘোষিত আংশিক কমিটিতে অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন-সিনিয়র সহ-সভাপতি: মিনহাজুল আবেদিন জায়েদী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ সাব্বির রহমান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: মোঃ মুশফিকুর রহমান এছাড়াও সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ মোট ২৬ জনকে এই আংশিক কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নবনির্বাচিত সভাপতি মোঃ জাহিদুর ইসলাম বলেন, “ছাত্রদলের আদর্শকে লালন করে আমরা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি শক্তিশালী ও গণতান্ত্রিক ছাত্র রাজনীতি প্রতিষ্ঠা করবো। শিক্ষার্থীদের অধিকার আদায়ে আমরা সবসময় সচেষ্ট থাকবো এবং কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সংগঠনকে আরও সুসংগঠিত করবো।”

নবনির্বাচিত সাধারণ সম্পাদক তুর্য দেব বর্মণ বলেন, “এই দায়িত্ব শুধু সম্মানজনক নয়, বরং এটা আমাদের কাছে একটি দায়িত্বশীলতা। আমরা সবাই মিলে ছাত্রদলের কার্যক্রমকে আরও গতিশীল করে তুলবো ইনশাআল্লাহ।”

ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল, সংগঠিত ও কার্যকর হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি শেরপুরের জাহিদুর

আপডেট সময় ০৯:০১:৫০ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫