ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ, সরগরম রাজনৈতিক মাঠ Logo ঢাকার হাজারীবাগে নামাজ পড়তে বের হয়ে ৬ দিন ধরে নিখোঁজ শিশু আবদুল্লাহ Logo বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে আবদাল সভাপতি, শাহাজাহান সাধারণ সম্পাদক Logo বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়কের ভূমি অধিগ্রহণ শেষ হবে দুই মাসে Logo চুনারুঘাটের নালুয়া চা বাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার Logo ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিস্কার পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি পালন Logo লাখাইয়ের বুল্লা বাজারে রাতেও তীব্র যানজট, ভোগান্তিতে স্থানীয়রা Logo নাসিরনগরে ১০ শয্যা হাসপাতালে একজন নিরাপত্তা প্রহরীই ডাক্তার Logo ম্যাজিক প্যারাডাইস সংলগ্ন এলাকা থেকে নিখোঁজ অপ্রতীমের মরদেহ উদ্ধার Logo প্রধানমন্ত্রী দেশের জন্য নিরলসভাবে কাজ করছেন: এমপি ফয়সল

মাধবপুরে কৃষক দলের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ

বাংলার খবর ডেস্ক হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ‘ফ্রিপ’ (Flood Reconstruction Emergency Project) প্রকল্পের আওতায় গঠিত কৃষক দলের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জীবন ফকির, সহকারী কৃষি কর্মকর্তা সাহিজুল হক সোহেল, সাংবাদিক হামিদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কৃষি কর্মকর্তারা জানান, যন্ত্রপাতি বিতরণের মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কমবে এবং স্বল্প সময়ে অধিক ফলন ঘরে তোলা সম্ভব হবে। এতে সময় ও শ্রম দুটোই সাশ্রয় হবে, পাশাপাশি আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহারে উৎসাহিত হবে কৃষকরা।

স্থানীয় কৃষকরা জানান, সরকারের এই উদ্যোগ তাদের জন্য বড় সহায়তা। আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে শুধু চাষাবাদের গতি বাড়বে না, বরং কৃষির মানও উন্নত হবে। অনেক কৃষক ইতোমধ্যেই এসব যন্ত্রপাতি দিয়ে মাঠে কাজ শুরু করার প্রস্তুতি নিয়েছেন।

ফ্রিপ প্রকল্পের আওতায় মাধবপুরের বিভিন্ন কৃষক দলের মাঝে ধাপে ধাপে আরও যন্ত্রপাতি বিতরণের পরিকল্পনা রয়েছে বলে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ, সরগরম রাজনৈতিক মাঠ

error:

মাধবপুরে কৃষক দলের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ

আপডেট সময় ০৩:০০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫