ঢাকা ০৫:০১ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে সুচিত্রার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, সরেজমিনে তদন্তে কমিটি Logo লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে মৃগী রোগী যুবকের মৃত্যু Logo সংবাদ প্রকাশের পর মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানের ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা Logo তেলিয়াপাড়া স্মৃতিসৌধ নিয়ে ইউএনওর তথ্যবহুল ফেসবুক পোস্ট Logo বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নতুন সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্যকে জয়ধর হিরুর অভিনন্দন Logo সাংবাদিকতার যোগ্যতা নির্ধারণে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: প্রধান তথ্য কর্মকর্তা Logo সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে ‘স্কুল মিল’ চালুর উদ্যোগ Logo দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক আইজিপি বেনজীর Logo এনসিপি নেতার মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামিন Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে জাপা নেতা আলা উদ্দীনের ইন্তেকাল

নবীগঞ্জ প্রতিনিধি মোঃ সাগর আহমেদ:
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও দূর্গাপুর গ্রামের সবার প্রিয়মুখ মোঃ আলা উদ্দীন (৪২) আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার দুপুরে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ নানা জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক সন্তান, ভাইবোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাজার নামাজ ওইদিনই বিকাল সাড়ে ৫টায় তাঁর নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় সহস্রাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. শাহ্ আবুল খায়ের, নবীগঞ্জ উপজেলা জাপার সভাপতি শাহ ফরিদুল ইসলাম, নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মুরাদ আহমদ, উপজেলা জাপার যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মতিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ সরওয়ার শিকদার, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি এম মুজিবুর রহমান, সদস্য জুয়েল আহমদ, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল বারিক রনি, ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল হান্নান চৌধুরী চাঁন মিয়া, সাধারণ সম্পাদক বদরুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মিলাদ হোসেন সুমন, জাপা নেতা সিদ্দিক আলী চৌধুরী, শাহ জাহাঙ্গীর আলম কামাল, ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়ামূল করিম অপু, উপজেলা ছাত্র সমাজের সাংগঠনিক সম্পাদক আনোয়ার আলী, ইউপি সদস্য খালেদ হাসান দুলন, আকুল মিয়া, সাবেক মেম্বার ফজলুর রহমান, বিশিষ্ট সমাজসেবক নুরুল আমীন ও সাজ্জাদ হোসেনসহ আরও অনেকে।

জাপা নেতা মোঃ আলা উদ্দীনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে সুচিত্রার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, সরেজমিনে তদন্তে কমিটি

error:

নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে জাপা নেতা আলা উদ্দীনের ইন্তেকাল

আপডেট সময় ১১:৫৩:২৪ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫