ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, সাড়ে চার হাজার শ্রমিকের পাওনা নিয়ে সংকট Logo লাখাইয়ে সালিশ বৈঠকে তালাক ও টাকা পরিশোধকে কেন্দ্র করে যুবকের ওপর হামলা Logo সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত Logo লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ছয় বছরের শিশুর মৃত্যু Logo প্রবাসীর লাগেজ হোম ডেলিভারি না দেওয়ায় প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা Logo হাইমচরের চরাঞ্চলে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল জ্ঞানের আলো সংগঠন Logo লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা Logo মাধবপুরে মামলার বাদী ও তাঁর পরিবারকে হত্যার হুমকির অভিযোগ Logo হাইমচরে ৫ নভেম্বরের মধ্যে পদত্যাগের নির্দেশ বিএনপি নেতার Logo সিংহাগ্রামে অনাবৃষ্টি ও ফসলের ক্ষতির আশঙ্কায় ইস্তিসকার নামাজ ও বিশেষ দোয়া

জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা ফিরিয়ে না দিলে আইনের শাসন সম্ভব নয় — সৈয়দ মো. ফয়সল

Oplus_16777216

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
“জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর ছাড়া দেশে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয়” — এমন মন্তব্য করেছেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও দলের কেন্দ্রীয় নেতা সৈয়দ মো. ফয়সল।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে মাধবপুর উপজেলা বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “বিগত ফ্যাসিবাদী সরকার গণতন্ত্রের ভিত্তি ধ্বংস করে দিয়েছে। সেই গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি গত ১৬ বছর ধরে নিরলস আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই সংগ্রামে অনেক নেতাকর্মী জীবন দিয়েছেন। এখন দেশের মানুষ বিএনপির দিকেই তাকিয়ে আছে।”

তিনি আরও জানান, “প্রধান উপদেষ্টা ইতোমধ্যেই ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন। জনগণ আশা করছে নির্ধারিত সময়েই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে, যেখানে সব দল অংশ নেবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল। এছাড়াও বক্তব্য রাখেন— উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু,সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান মানিক,সহ-সভাপতি পারভেজ হোসেন চৌধুরী ও হাজী অলিউল্লাহ,যুগ্ম সম্পাদক সুমন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ,পৌর বিএনপি সভাপতি গোলাপ খান ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, যুগ্ম সম্পাদক মোস্তুফা কামাল বাবুল, যুবদল আহ্বায়ক এনায়েত উল্লাহ,স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব ফরিদুর রহমান, চেয়ারম্যান মীর খুরশেদ আলম, সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুক, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, বাবুল খান প্রমুখ

অনুষ্ঠানে ১১টি ইউনিয়নের বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদকরা বক্তব্য রাখেন।

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, সাড়ে চার হাজার শ্রমিকের পাওনা নিয়ে সংকট

error:

জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা ফিরিয়ে না দিলে আইনের শাসন সম্ভব নয় — সৈয়দ মো. ফয়সল

আপডেট সময় ০১:৪৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫