ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জনগণই সকল ক্ষমতার উৎস, ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই: এমপি ফয়সল Logo সাংবাদিকদের কল্যাণে নানান উদ্যোগ নিচ্ছে সরকার: বাছির জামাল Logo মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে বাছির মিয়া আটক Logo মানবিক কাজে এগিয়ে সিমি কিবরিয়া, বদলে যাচ্ছে জনপদের চিত্র Logo সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা, দেশে ঈদ কবে? Logo ‘সাকিব যেকোনো সময় চলে আসতে পারে’ Logo অন্যায় করলে ছাড় নেই, মিথ্যা মামলায় হয়রানি নয় — মাধবপুরে এমপি সৈয়দ মোঃ ফয়সল Logo প্রেমিকের সহায়তায় শাশুড়িকে হত্যা, আদালতে দায় স্বীকার গৃহবধূর Logo মাধবপুরে নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে পিতা বাড়িছাড়া, ইউএনওর কাছে অভিযোগ Logo বামৈ গ্রামে সীমানা বিরোধের জেরে বৃদ্ধার মৃত্যু, এলাকায় শোকের ছায়া

জামালপুরে বাকশালের সাবেক এমপির মেয়ে আ.লীগ নেত্রী কাকলী গ্রেফতার

বাংলার খবর প্রতিনিধি, জামালপুর: জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিনা পারভীন কাকলীকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করেছে পুলিশ। ২৩ জুলাই বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ২২ জুলাই মঙ্গলবার রাতে পৌর শহরের স্টেশন রোডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিশেষ ক্ষমতা আইনের আওতায় গ্রেফতার দেখানো হয়েছে।”

সেলিনা পারভীন কাকলী শুধু আওয়ামী লীগ নেত্রী নন, তিনি বাকশাল ও জাতীয় পার্টির সাবেক এমপি শফিকুল ইসলাম খোকার কন্যা। তার পিতা ১৯৮৫ সালে জামালপুর পৌরসভার চেয়ারম্যান এবং ১৯৮৬ সালে মেলান্দহ-মাদারগঞ্জ আসন থেকে বাকশাল দলীয় প্রতীকে এমপি নির্বাচিত হন। পরবর্তীতে জাতীয় পার্টিতে যোগ দিয়ে দুবার এমপি হন। ১৯৯০ সালের আন্দোলনের পর তিনি আওয়ামী লীগে যোগ দেন এবং আমৃত্যু দলের সঙ্গে যুক্ত ছিলেন।

প্রয়াত এমপি খোকার মেয়ে কাকলী ফেসবুকে আওয়ামী লীগের পক্ষে সবসময় সক্রিয় ছিলেন। তার গ্রেফতার নিয়ে এলাকায় আলোচনা চলছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

জনগণই সকল ক্ষমতার উৎস, ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই: এমপি ফয়সল

error:

জামালপুরে বাকশালের সাবেক এমপির মেয়ে আ.লীগ নেত্রী কাকলী গ্রেফতার

আপডেট সময় ১১:৩০:১১ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫