ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয় Logo নবীগঞ্জে মুফতি আব্দুল কাইয়ুমকে সম্মাননা স্মারক প্রদান Logo লাখাইয়ে ইয়াবা বিক্রিতে বাধা, প্রতিবন্ধী যুবককে ছুরিকাঘাতের অভিযোগ Logo হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ ফাঁড়ি ইনচার্জ নির্বাচিত হলেন ইকতিয়ার মিয়া Logo মাধবপুরে চুরির অভিযোগে অতিষ্ঠ গ্রামবাসীর হামলা, কয়েকটি বাড়ির মালামালে আগুন Logo হাইমচরে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসনের উদ্বোধন Logo হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ Logo ফেসবুকের আয় ও বন্ধুদের সহযোগিতায় অসহায় রাশিদার নতুন ঘর নির্মাণ করলেন শান্ত শাহ Logo লাখাই থানার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শরীফ আহমেদ Logo দোয়ারাবাজারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় গরু জবাই করে বিরিয়ানি খাওয়ালেন ইসলামি বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী

নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা গ্রামে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পরিপ্রেক্ষিতে গরু জবাই করে এলাকাবাসীকে বিরিয়ানি খাওয়ানোর ঘোষণা দিয়েছেন ইসলামি বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী। রবিবার (১১ মে) বিকেল ৩টার দিকে নিজ এলাকা নেত্রকোনার পূর্বধলার লেটিরকান্দা গ্রামে মারকাযু সাহাবুদ্দিন আল ইসলামী মাদরাসার সামনে গরু জবাই করা হয়।

এ সময় মাওলানা রফিকুল ইসলাম মাদানী বলেন, “অবিলম্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে আওয়ামী লীগ ও ফ্যাসিস্টদের বিচার করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে।”

এছাড়া, শনিবার (১০ মে) রাতে এক বিশেষ সভায় উপদেষ্টা পরিষদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদন করেছে। সংশোধনী অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাজনৈতিক দল, তাদের অঙ্গসংগঠন অথবা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে সক্ষম হবে।

এই পরিস্থিতিতে মাওলানা রফিকুল ইসলাম মাদানী এলাকার লোকজনকে এই নীতির প্রতি সমর্থন জানাতে এবং বিরিয়ানি খেতে আমন্ত্রণ জানান।

জনপ্রিয় সংবাদ

শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয়

error:

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় গরু জবাই করে বিরিয়ানি খাওয়ালেন ইসলামি বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী

আপডেট সময় ০৯:২৬:৫০ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫