ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার Logo হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের দুই পদযাত্রা স্থগিত Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম Logo হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস আলম ও নেতাকর্মীরা Logo দেওন্দী চা বাগানে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ, শুল্ক ফাঁকির দাবি Logo মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি Logo বাহুবলে নিজ বসতঘর থেকে সাবেক ইটভাটা মালিকের মরদেহ উদ্ধার Logo সেবা বঞ্চিত লাখাইয়ের গঙ্গানগরবাসী, রোগীদের না দিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার অভিযোগ Logo চা বাগানের মেয়ে জেসমিন আক্তার রিংকুর নতুন পথচলা, আত্মপ্রকাশ করছে ‘Jesmin Tea’ Logo এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

মুজিববাদী সংবিধান বাতিলের আহ্বান নাহিদের, সব জনগোষ্ঠীকে যুক্ত করার দাবি

বাংলার খবর প্রতিনিধি, রাঙামাটি
মুজিববাদী সংবিধান বাতিল করে একটি নতুন, সর্বজনগ্রাহ্য সংবিধান প্রণয়নের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার রাঙামাটিতে এক পদযাত্রা কর্মসূচির সমাবেশে তিনি বলেন, ‘বর্তমান সংবিধানে দেশের সব জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি নেই। এটি বিভাজন সৃষ্টি করছে। তাই প্রয়োজন একটি নতুন সংবিধান যেখানে মুসলিম, হিন্দু, চাকমা, মারমা, ত্রিপুরাসহ সব সম্প্রদায়ের অংশগ্রহণ থাকবে।’

নাহিদ বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে অশান্তি ও বৈষম্যকে কাজে লাগিয়ে কিছু গোষ্ঠী নিজেদের ফায়দা লুটছে। আমরা সেই সুযোগ আর দেব না।’

এ সময় সারজিস আলম বলেন, ‘দুর্নীতিবাজদের পার্বত্য চট্টগ্রামে শাস্তিমূলক বদলি কোনো সমাধান নয়। তাদের আইনের আওতায় আনতে হবে।’

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এই মুহূর্তে দরকার বিচার ও সংস্কার। পাহাড় এবং সমতলে লড়াই হবে একসঙ্গে। সবাই মিলেই আমরা শান্তিপূর্ণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে চাই।’

ডা. তাসনিম জারা ও সামান্তা শারিমনও সকল ধর্ম-বর্ণের মানুষের জন্য বৈষম্যহীন, সংবেদনশীল রাষ্ট্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

error:

মুজিববাদী সংবিধান বাতিলের আহ্বান নাহিদের, সব জনগোষ্ঠীকে যুক্ত করার দাবি

আপডেট সময় ০৮:০৭:২৯ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫