ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার Logo হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের দুই পদযাত্রা স্থগিত Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম Logo হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস আলম ও নেতাকর্মীরা Logo দেওন্দী চা বাগানে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ, শুল্ক ফাঁকির দাবি Logo মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি Logo বাহুবলে নিজ বসতঘর থেকে সাবেক ইটভাটা মালিকের মরদেহ উদ্ধার Logo সেবা বঞ্চিত লাখাইয়ের গঙ্গানগরবাসী, রোগীদের না দিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার অভিযোগ Logo চা বাগানের মেয়ে জেসমিন আক্তার রিংকুর নতুন পথচলা, আত্মপ্রকাশ করছে ‘Jesmin Tea’ Logo এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

ভাঙ্গায় পৃথক দুর্ঘটনায় উপজেলা জামায়াত আমিরসহ নিহত ৩

বাংলার খবর প্রতিনিধি, ভাঙ্গা, ফরিদপুর

ফরিদপুরের ভাঙ্গায় দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় খুলনার দাকোপ উপজেলার জামায়াত আমির মাওলানা আবু সাঈদসহ তিনজন নিহত হয়েছেন। এতে আরও অন্তত ১১ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১০ জনই জামায়াত কর্মী।

প্রথম দুর্ঘটনাটি ঘটে শুক্রবার (১৮ জুলাই) রাত ৩টার দিকে উপজেলার হাইওয়ে এক্সপ্রেসওয়ে প্রবেশ মুখে। একটি দাঁড়ানো বাসকে পেছন থেকে একটি চলন্ত বাস ধাক্কা দিলে ধাপে ধাপে আরও দুটি বাস ও একটি মুরগিবাহী পিকআপ দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন দাকোপ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু সাঈদ (৫৫)। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দলের কর্মী মোহাম্মদ আমানত শেখ (৫৫)।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মো. রাসেল বলেন, “দুটি বাস ও একটি পিকআপ জব্দ করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

একই দিন সন্ধ্যায় উপজেলার মাইনদ্দিনের মোড় এলাকায় দুটি ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। একটি অটোরিকশা রাস্তার পাশে খাদে পড়ে গেলে এতে থাকা স্বামী-স্ত্রী আহত হন। স্থানীয়রা উদ্ধার করে সদরপুর হাসপাতালে ভর্তি করলে রাতে স্বামী কাত্তিক চন্দ্র দাস মারা যান। নিহত কাত্তিকের বাড়ি ভাঙ্গার নাসিরাবাদ ইউনিয়নের পাল্লা গ্রামে।

পুলিশ জানায়, দুই ঘটনায় আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

error:

ভাঙ্গায় পৃথক দুর্ঘটনায় উপজেলা জামায়াত আমিরসহ নিহত ৩

আপডেট সময় ০৩:৫৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫