ঢাকা ০২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, কৃষি মন্ত্রণালয়ে জমা প্রায় ৫০০ আবেদন Logo মাধবপুরে মোত্তাকিম চৌধুরীর উদ্যোগে অসহায় পরিবার পেল ২২৮টি টিউবওয়েল Logo সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, মন্ত্রণালয়ে জমা প্রায় ৫০০ আবেদন Logo কক্সবাজারের হিমছড়িতে সাগরে ডুবে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ Logo অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ Logo নাসিরনগরে পুকুর থেকে হাত-পা বাঁধা গৃহবধূর মরদেহ উদ্ধার Logo লাখাইয়ে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন, কৃতজ্ঞতা জানাল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও পূজা উদযাপন ফ্রন্ট Logo পাকিস্তানের পাঞ্জাবে যাত্রীবাহী বাস উল্টে ১০ জন নিহত, আহত ৪৪ Logo শিক্ষকসহ অন্য পেশায় যুক্তদের সাংবাদিকতা নিয়ে প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্য Logo শাহজিবাজার রাবার বাগান থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

কক্সবাজারের হিমছড়িতে সাগরে ডুবে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

ছবি: সংগৃহীত

বাংলার খবর ২৪ ডেস্ক নিউজ:
কক্সবাজারের রামুর হিমছড়ি সৈকতে সাগরে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। আরও দুজন এখনো নিখোঁজ। তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে ঘটনাটি ঘটে মেরিন ড্রাইভ সড়কের পাশে, হিমছড়ির জাদুঘর এলাকার কাছে প্যাঁচারদ্বীপ সৈকতে।

মৃতরা হলেন ঢাকার উত্তরার দিয়াবাড়ির মোকাররম হোসেনের ছেলে রোহান (২৩), শহিদুল ইসলাম (২৩) এবং চট্টগ্রামের বায়েজিদ শেরশাহ এলাকার মো. আকাশ (২১)। নিখোঁজ দুজন হলেন চট্টগ্রামের বায়েজিদ শেরশাহের মো. হারুন (২০) ও ঢাকার আজিমপুরের নাফিসুল হক নিবির (২২)।

জীবিত উদ্ধার হওয়া রাকিব হাসান, মো. সানি ও নোয়াখালীর মো. আকাশকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান প্রত্যক্ষদর্শীদের বরাতে জানান, পর্যটকেরা রেজুখাল পার হয়ে খাল আর সাগরের মাঝখানের একটি বালুচরে গিয়েছিলেন। জোয়ার শুরু হলে চরটি পানিতে তলিয়ে যায়। তাঁরা টের পাওয়ার আগেই স্রোতে ভেসে যান।

উদ্ধার হওয়া সানি ও আকাশ জানান, তাঁরা দুপুরের দিকে ট্রেনে কক্সবাজার পৌঁছান এবং আগে থেকে বুকিং দেওয়া একটি রিসোর্টে ওঠেন। বিকেল সাড়ে ৩টার দিকে সাগরে নেমে পরে বালুচরে যান। আরেকটি পর্যটক দলও তখন চরে গিয়েছিল।

মরদেহগুলো হিমছড়ি পুলিশ ফাঁড়িতে রাখা আছে। আইনি প্রক্রিয়া শেষে সেগুলো কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

জনপ্রিয় সংবাদ

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, কৃষি মন্ত্রণালয়ে জমা প্রায় ৫০০ আবেদন

error:

কক্সবাজারের হিমছড়িতে সাগরে ডুবে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

আপডেট সময় ১২:২০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬